Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর আরও সতর্ক কলকাতায় বিমান বন্দর, আশেপাশে বহুতল নির্মানে নয়া বিধি

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর আরও সতর্ক কলকাতায় বিমান বন্দর, আশেপাশে বহুতল নির্মানে নয়া বিধি

Online Desk জুন 19, 2025
Airport.jpg

ওঙ্কার ডেস্ক : আমেদাবাদ বিমান দুর্ঘটনার পর বিমান সুরক্ষা আরও তৎপর গোটা দেশ তথা রাজ্য। সেই অঙ্গিকারেই নয়া পদক্ষেপ নিল কলকাতা বিমান বন্দর কতৃপক্ষ। এই নয়া নিয়মে বিমানবন্দরের আশে পাশে নির্মিত অথবা নির্মীয়মান বহুতল ভবনের উচ্চতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিমান বন্দরের ২০ কিলোমিটারের মধ্যে কোনো বহুতল আবাসিক তৈরি করতে গেলে লাগবে বিমান কতৃপক্ষের অনুমতি, এমনটাই বলা হয়েছে এই নতুন বিজ্ঞপ্তিতে।

নতুন বিধি শীঘ্রই কার্যকর করা হবে বলে কলকাতা বিমান দফতর সূত্রে খবর। নয়া নিয়মে বলা আছে বিমান বন্দরের ২০ কিলোমিটারের মধ্যে আবাসন নির্মাণে লাগবে বিমান বন্দরের ছাড়পত্র, যেটা আগে ছিল ১০ কিলোমিটার রেডিয়াসে। মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর ও উত্তর দমদমের বেশ কিছু এলাকা আসবে ফানেল জোনের আওতায়। এই বিধিতে বলা আছে ফানেল জোনে ২ তলার বেশী উঁচু আবাসিক তৈরি করা যাবে না। ৪৫ মিটারের উঁচু বাড়ি তৈরিতে লাগবে অনুমতি। নতুন বাড়ি নির্মাণে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে, ছাড়পত্র পেলে তবেই পুরসভা প্ল্যান পাস করবে। যে সব বহুতল ইতিমধ্যেই নির্মিত হয়েছে, সেগুলোর ক্ষেত্রে কী হবে তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, এ নিয়েও পর্যালোচনা হতে পারে।

জুন আমদাবাদ বিমানবন্দর থেকে উড়ান তোলার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার AI 171 বিমান। স্থানীয় বি জে মেডিক্যাল কলেজের হস্টেলে গিয়ে পড়ে সেটি। প্রাণ যায় ২৪১ জন যাত্রী-সহ মোট ২৭৪ জনের। সেই ভয়াবহ দুর্ঘটনার পরে দেশজুড়ে সতর্কতা জারি হয়েছে। কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী কলকাতাও তাতে সাড়া দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে শীঘ্রই রাজ্য সরকার এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষ যৌথ পর্যালোচনা বৈঠক করতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Post Views: 237

Continue Reading

Previous: আবাসন প্রকল্পে মুসলিমদের জন্য ১৫% সংরক্ষণে অনুমোদন কর্নাটক মন্ত্রিসভার
Next: বর্ষার শুরুতেই প্লাবিত বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক, পারাপার বন্ধ হওয়ার আশঙ্কা

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.