Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • দুবাই পুলিশের কড়া নির্দেশিকা, এশিয়া কাপ ফাইনালের আগে নিরাপত্তায় কড়াকড়ি

দুবাই পুলিশের কড়া নির্দেশিকা, এশিয়া কাপ ফাইনালের আগে নিরাপত্তায় কড়াকড়ি

Online Desk সেপ্টেম্বর 28, 2025
IMG-20250928-WA0036.jpg

ওঙ্কার ডেস্ক: এশিয়া কাপের ফাইনাল ঘিরে দুবাইয়ে জারি হল বিশেষ নিরাপত্তা নির্দেশিকা। ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে যেমন দর্শকদের উত্তেজনা তুঙ্গে, তেমনই নিরাপত্তার দিকেও কড়া নজর রেখেছে দুবাই পুলিশ।ফাইনাল ম্যাচে দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে দুবাই পুলিশ জানিয়ে দিয়েছে, স্টেডিয়ামের ভেতরে কোনওভাবেই আতশবাজি, আগুন জ্বালানো কিংবা ফ্লেয়ার ব্যবহার করা যাবে না। এমনকি লেজার লাইট, বিপজ্জনক রাসায়নিক পদার্থ বা রিমোট কন্ট্রোলড যন্ত্রও বহন করা নিষিদ্ধ।
দুবাই পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, দর্শকরা বড় ছাতা, সেলফি স্টিক কিংবা ট্রাইপড নিয়ে ঢুকতে পারবেন না। অনুমতি ছাড়া কোনও পতাকা, ব্যানার বা পোস্টার প্রদর্শন করা যাবে না। কুকুর বা অন্য কোনও পোষা প্রাণী, সাইকেল, স্কেটবোর্ড, স্কুটার কিংবা কাচের বোতলও বহন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
শুধু তাই নয়, কোনও ধরনের ঘৃণাত্মক বক্তব্য বা এমন আচরণ যা জননিরাপত্তার পরিপন্থী তাও সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে দুবাই পুলিশ। মাঠে প্রবেশের পর দর্শকদের অবশ্যই কর্তৃপক্ষের সমস্ত নির্দেশ মেনে চলতে হবে।
স্টেডিয়ামে প্রবেশের জন্য দর্শকদের ম্যাচ শুরু হওয়ার অন্তত তিন ঘণ্টা আগে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রতি টিকিটে একবারই প্রবেশ করা যাবে, পুনরায় প্রবেশের সুযোগ থাকবে না। এছাড়া গাড়ি শুধুমাত্র নির্দিষ্ট পার্কিং জোনেই রাখা যাবে, অন্য কোথাও পার্কিং করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
ফাইনাল ম্যাচে যাতে কোনও বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না ঘটে, সে জন্যই এইসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে দুবাই পুলিশ। আন্তর্জাতিক মানের এই টুর্নামেন্টে নিরাপত্তার খুঁটিনাটি বিষয়কে একেবারেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Post Views: 83

Continue Reading

Previous: পদপিষ্টের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে হাইকোর্টে বিজয়
Next: স্বঘোষিত ধর্মগুরু চৈতন্যানন্দকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল্লি আদালতের

সম্পর্কিত গল্প

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026

You may have missed

GYANESH.jpg

কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন জ্ঞানেশ কুমার, কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান

Online Desk মার্চ 9, 2026
খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.