Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পদপিষ্টের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে হাইকোর্টে বিজয়

পদপিষ্টের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে হাইকোর্টে বিজয়

Online Desk সেপ্টেম্বর 28, 2025
vijay.jpg

ওঙ্কার ডেস্ক: প্রশাসনিক গাফিলতিতে তামিলনাড়ুর কারুরে অভিনেতা তথা রাজনীতিক বিজয়ের সমাবেশে পদপিষ্টের ঘটনায় ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪০। সেই বিপর্যয়ে এ বার নিরপেক্ষ তদন্তের দাবিতে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রভাবশালী অভিনেতা। তাঁর রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের তরফে আদালতে আর্জি জানানো হয়েছে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের জন্য। হাইকোর্টের বিচারপতি দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেছেন বলে খবর।

পুজো উপলক্ষে আদালতে ছুটি রয়েছে। তা সত্ত্বেও সোমবার বিষয়টি হাইকোর্টে উঠতে পারে বলে খবর। তামিলাগা ভেট্রি কাজাগমের অভিযোগ, পদপিষ্টের ফলে এত মানুষের মৃত্যুর ঘটনায় চক্রান্ত রয়েছে। তাই গোটা বিষয়টির নিরপেক্ষ তদন্ত দাবি করেছে সংগঠনটি। উল্লেখ্য, পদপিষ্টের ঘটনার পর তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে অনুসন্ধান শুরু হবে। এদিন দুপুরে মধ্যেই কারুর-এ পৌঁছন অরুণা জগদীশন।

প্রসঙ্গত, শনিবার তামিলনাড়ুর কারুরে টিভিকে দলের প্রতিষ্ঠাতা বিজয় সমাবেশের ডাক দিয়েছিলেন। তাঁর ডাকে হাজির হয়েছিলেন বহু মানুষ। সভার মূল বক্তা ছিলেন বিজয় নিজেই। দুপুরে সভা শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ছ’ঘণ্টা দেরিতে সভাস্থলে পৌঁছন বিজয়। মাত্রাছাড়া ভিড়ে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্টের ঘটনা ঘটে। শনিবারের ওই ঘটনার পর বিজয় এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন। তিনি লেখেন, ‘এই পদপিষ্টের ঘটনায় আমি মর্মাহত। এই দুর্ঘটনায় আমি এতটাই শোকস্তব্ধ যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমি মৃতদের পরিবারকে সমবেদনা ও সহানুভূতি জানাই। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করি।’

Post Views: 109

Continue Reading

Previous: ‘আরএসএস শতবর্ষ ধরে দেশসেবার কাজে যুক্ত’: মোদী
Next: দুবাই পুলিশের কড়া নির্দেশিকা, এশিয়া কাপ ফাইনালের আগে নিরাপত্তায় কড়াকড়ি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.