Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘আরএসএস শতবর্ষ ধরে দেশসেবার কাজে যুক্ত’: মোদী

‘আরএসএস শতবর্ষ ধরে দেশসেবার কাজে যুক্ত’: মোদী

Online Desk সেপ্টেম্বর 28, 2025
modi-man-ki-baat.jpg

ওঙ্কার ডেস্ক: আর কয়েকদিন পর শতবর্ষ পূরণ করবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। তার সঙ্ঘ পরিবারকে ভূয়সী প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ১২৬ তম মন কি বাত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী বলেন, আরএসএস ১০০ বছর ধরে দেশসেবার কাজে যুক্ত।

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, ‘আজ আরএসএস শতবর্ষ ধরে ক্লান্ত না হয়ে, থেমে না গিয়ে দেশসেবার কাজে যুক্ত রয়েছে। এই জন্যেই আমরা দেখতে পাই দেশে যখন কোনও প্রাকৃতিক দুর্যোগ ঘটে, আরএসএস-এর স্বয়ংসেবকরা সেখানে সবচেয়ে আগে পৌঁছে যান। লক্ষ লক্ষ স্বয়ংসেবকের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি প্রয়াসে রাষ্ট্রই প্রথম, নেশন ফার্স্টের এই ভাবনাই সবার ওপরে থাকে। আমি রাষ্ট্রসেবার এই মহাযজ্ঞে নিজেকে সমর্পণকারী প্রত্যেক স্বয়ংসেবককে শুভ কামনা জানাই।’

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যেই আমরা বিজয়া দশমী পালন করব। এবারের বিজয়া দশমী একটি অন্য কারণে বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ স্থাপনের শতবর্ষ পূর্ণ হচ্ছে। এক শতাব্দীর এই যাত্রা যতটা অদ্ভুত এবং অভূতপূর্ব ততটাই প্রেরণামূলক। আজ থেকে একশ বছর আগে যখন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ স্থাপিত হয়েছিল সে সময় আমাদের দেশ কয়েক শতকের পরাধীনতার বন্ধনে আবব্ধ ছিল। দীর্ঘদিনের এই পরাধীনতা আমাদের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের ওপরে গভীর আঘাত হেনেছিল। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা তখন আত্মপরিচয়ের সংকটের মুখোমুখি। দেশবাসী তখন এক হীনমন্যতার শিকার হতে শুরু করেছিল। এই জন্যে দেশের স্বাধীনতার সঙ্গে সঙ্গে তাকে মতাদর্শগত পরাধীনতা থেকে মুক্ত করাও জরুরি হয়ে দাঁড়িয়েছিল।’

এদিন হেডগেওয়ারকেও স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘১৯২৫ সালের বিজয়া দশমীর পুণ্য দিনে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রতিষ্ঠা করেন হেডগেওয়ারজি।’

Post Views: 101

Continue Reading

Previous: বিদ্যুৎ ঘাটতি মেটাতে নতুন দিশায় ভারত, রাশিয়ার সঙ্গে ছোট রিঅ্যাক্টর প্রকল্পের সম্ভাবনা
Next: পদপিষ্টের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে হাইকোর্টে বিজয়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.