Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিতর্কের মধ্যেই শেষ হল এশিয়া কাপ; পাকিস্তানী নাকভির হাত থেকে কাপ না নিয়েই জয় উদযাপন ভারতীয় দলের

বিতর্কের মধ্যেই শেষ হল এশিয়া কাপ; পাকিস্তানী নাকভির হাত থেকে কাপ না নিয়েই জয় উদযাপন ভারতীয় দলের

Online Desk সেপ্টেম্বর 29, 2025
aisa-cup.png

ওঙ্কার ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের নাম উঠতেই আন্দাজ করা হয়েছিল ভারতের মুখোমুখি হলে বিতর্কের সৃষ্টি হবেই। ২৮ সেপ্টেম্বর রবিবার দুবাই এর মাটিতে এশিয়া কাপ ২০২৫ এর ফাইনালে হল তাই। পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জেতে ভারতীয় দল। কিন্তু জেতার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হেদ মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন সুর্য কুমার। কাপ ছাড়াই জয় উদযাপন করে ভারতীয় দল। এর আগেও পাকিস্তানী দলের সঙ্গে হাল না মেলানোর কারনে বিতর্কের মুখে পরতে হয়েছিল ভারতীয় দলকে।
এশিয়া কাপ ২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল দুবাই ইন্টারন্যাশেনাল ক্রিকেট স্টেডিয়ামে। এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ভারত টসে জিতে বোলিং করার সিধান্ত নেয়। অল আউট হয়ে ১৪৬ রান করে মাঠ ছাড়ে পাকিস্তানি দল। ভারতীয় দল ব্যাট করতে নামলে শুরুটা একটু বেগতিক হয়েছিল। প্রথম ২০ রানেই ৩টি উইকেট হারায় ভারত। কিন্তু পরিস্থিতি সামলে নেন তীলক বর্মা। ৫১ বলে ৬৯ রান করেন তিনি। ১৫০ রানে পাঁচ উইকেটে এশিয়া কাপ জিতে নেয় ভারতীয় ক্রিকেট টীম।
ফাইনাল জেতার পরই শুরু হয় বিতর্ক।বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার দায়িত্ব ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হেড এর। বর্তমানে সেই পদে রয়েছেন মহসিন নাকভি। যিনি শুধুমাত্র এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হেড নন, পাশাপাশি পাকিস্তানী ক্রিকেট বোর্ডেরও শীর্ষ পদে রয়েছেন এবং তিনি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীত্বও সামলাচ্ছেন। চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের উপর হামলা করে পাকিস্তানী মদতপুষ্ট জঙ্গী। সেই ঘটনার প্রেক্ষিতে ভারতীয় সেনা ‘অপারেশন সিন্দুর’ চালায়। পেহেলগামে হামলার প্রতিবাদে আগেও পাকিস্তানী দলের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় দল। তাই এশিয়া কাপ ফাইনাল জেতার পরও কোনো পাকিস্তানী ব্যাক্তিত্বের হাত থেকে ট্রফি নিতে প্রত্যাখান করে সুর্য কুমারের দল। এর এতেই চরম বিতর্ক তৈরি হয়েছে বিশেষজ্ঞ মহলে।
ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই বিতর্ক শুরু হয়। ভারতীয় জাতীয় সংগীত চলাকাকীণ পাকিস্তানী খেলয়াররা হাসাহাসি করছিল। আর এতেই রেগে যান নেটীজেনরা। কোনো দেশের জাতীয় সংগীত চলাকালীন এহন অবস্থান খুবই অপমানজনক। এমনকি খেলার শুরু হওয়ার নির্ধারিত সময়ের এক ঘন্ট পর মাঠে নামেন তারা। পাকস্তানী দল ম্যাচ হারার পর মাঠে পুরস্কার বিতরনের জন্য না দাঁড়িয়ে সোজা ড্রেসিং রুমে চলে যায়। ভারতীয় দল জেতার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নকভি ট্রফি তুলে দেওয়ার চেষ্টা করেন। ভারতীয় দল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানায়, তারা চান ট্রফি সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জরুনির হাত থেকে গ্রহণ করতে। তবে ভারতের সেই অনুরোধ গৃহীত হয়নি। এরপর মোহসিন নকভি জোর দিয়ে জানান, তিনি নিজেই পদক বিতরণ করবেন এবং ভারতীয়রা না মানায় মঞ্চ থেকে ট্রফিটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
মাঠে তখন প্রবল উত্তেজনা, দর্শকরা মোহসিন নকভি সহ পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফ এবং শাহীন শাহ আফ্রিদিকে প্রবলভাবে বিরোধ করেন। সেই পরিস্থিতিতেই বাংলাদেশের আমিনুল ইসলাম পাকিস্তানি ক্রিকেটারদের হাতে পদক তুলে দেন। ম্যাচ সম্প্রচারকারীসাইমন ডুল পরে জানান, ভারতীয়রা তাদের পদক ও ট্রফি নিতে উঠবেন না। ফলে ট্রফি ছাড়াই ভারতীয় ক্রিকেটাররা মাঠে অপেক্ষা করতে থাকেন। অবশেষে তারা মজা করে কাল্পনিক ট্রফি নিয়েই উদযাপন শুরু করেন। সূর্যকুমার যাদব রোহিত শর্মার ট্রফি তোলার ভঙ্গিমা নকল করে দর্শকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। এই ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়।
পরে সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদব ক্ষোভ উগরে দেন এবং জানান, ট্রফি কেড়ে নেওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একেবারেই অগ্রহণযোগ্য পদক্ষেপ। অন্যদিকে পাকিস্তানি ক্রিকেটার সালমান আলি আগা প্রেস কনফারেন্সে ভারতীয় দলের সমালোচনা করেন। এই ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, এভাবে আচরণ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড খেলাধুলার শুদ্ধ চেতনাকে আঘাত করেছে।

Post Views: 89

Continue Reading

Previous: তিলক ভার্মার মাস্টারক্লাস ব্যাটিং ! এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় ভারতের
Next: তামিলনাড়ুতে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ৪১, চলছে দায় ঠেলাঠেলি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.