Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বৃষ্টি নামল শহরে, ঝড়বৃষ্টির সতর্কতা আরও কয়েকটি জেলায়

বৃষ্টি নামল শহরে, ঝড়বৃষ্টির সতর্কতা আরও কয়েকটি জেলায়

Online Desk মে 1, 2025
Rain.jpg

নিজস্ব সংবাদদাতা : দিনের গরম ভিজিয়ে পূর্বাভাস মাফিক ঝড়বৃষ্টি নামল কলকাতায়।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’-তিন ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় ঝড়বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুতের পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও। কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। কোথাও কোথাও প্রবল বজ্রপাতের সতর্কতাও রয়েছে কোথাও কোথাও। ওই তিন জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগেই বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছিল আলিপুর। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটারে পৌঁছতে পারে বলেই পূর্বাভাস। সেই মতো বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দুই ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় দুর্যোগেরও খবর মিলেছে। সন্ধ্যা থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েছে হুগলির বিভিন্ন জায়গায়। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতেও দেখা গেছে।

বুধবারের বৃষ্টির পরে বৃহস্পতিবার সকাল থেকেই শহরের আকাশ ছিল অংশত মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও গরমের তীব্র দাপট দিনভর ছিল না বললেই চলে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কম ছিল। বৃহস্পতিবার রাতের বৃষ্টির পর শুক্রবারও কলকাতায় আবহাওয়া স্বস্তিদায়ক থাকতে পারে।

Post Views: 77

Continue Reading

Previous: কলকাতা লিগের জন্য রেফারিদের ওয়ার্কশপ আইএফএর
Next: নিয়ন্ত্রণ রেখায় টানা ৮ রাত যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনাবাহিনীর

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.