Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিয়ন্ত্রণ রেখায় টানা ৮ রাত যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনাবাহিনীর

নিয়ন্ত্রণ রেখায় টানা ৮ রাত যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনাবাহিনীর

Online Desk মে 2, 2025
20250423_145737.jpg

ওঙ্কার ডেস্ক: নিয়ন্ত্রণ রেখায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনা বাহিনীর। বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। পহেলগাঁও কাণ্ডের পর এই নিয়ে টানা ৮ রাত যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাক বাহিনী।

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা এবং আখনুর এলাকার উল্টো দিক থেকে ছোট বন্দুক দিয়ে গুলি চালিয়েছে পাক বাহিনী। তবে ভারতীয় সেনাবাহিনী তার উপযুক্ত জবাব দিয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিরা হামলা চালিয়ে এক নেপালি-সহ ২৬ জনকে খুন করেছে। যে ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও অবনতি হয়েছে। ওই জঙ্গি হামলায় পাকিস্তান জড়িত বলে ভারতের বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে। যদিও ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করেছে। ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে নয়াদিল্লি। তার মধ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি স্থগিত করা। অন্য দিকে, ২২ এপ্রিল জঙ্গি হামলার পর সীমান্তে ধারাবাহিক ভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান সেনা বাহিনী।

মঙ্গলবাও পাক বাহিনী জম্মুর আন্তর্জাতিক সীমান্ত বরাবর পারগওয়াল সেক্টরে গুলি চালিয়েছে। ওই দিনে ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের ডিরেক্টররা (ডিজিএমও) হটলাইনে কথা বলেছেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতের ডিজিএমও বিনা প্ররোচনায় গুলি চালানোর বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীকে সতর্ক করেছে।

Post Views: 89

Continue Reading

Previous: বৃষ্টি নামল শহরে, ঝড়বৃষ্টির সতর্কতা আরও কয়েকটি জেলায়
Next: ওয়েভ সামিটে বঙ্গকন্যা, বাংলা গানে আরও একবার মঞ্চ মাতালেন শ্রেয়া ঘোষাল

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.