Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আগামী ২৩ শে জুন পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গজুড়ে

আগামী ২৩ শে জুন পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গজুড়ে

Online Desk জুন 19, 2025
wea.png

ওঙ্কার ডেস্ক: নিম্নচাপের জেরে গত দুদিন থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলছে। বৃহস্পতিতেও সেই ধারা বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৩ শে জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। গত সপ্তাহে গরমের দাবদাহে পুড়ছিল গোটা দক্ষিণবঙ্গ। তবে চলতি সপ্তাহের শুরু থেকেই আবহাওয়া পরিবর্তনের কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত কয়েকদিন এইরকমই আবহাওয়াই বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত লেগেই রয়েছে। তবে আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Post Views: 281

Continue Reading

Previous: যুদ্ধ শুরু, জানিয়ে দিল ইরান ! দোদুল্যমান ট্রাম্প কী করবেন এখনও স্পষ্ট নয়
Next: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট দিলেন আলিফা আহমেদ,আশীষ ঘোষ

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.