Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • দ্রাবিড়ের পরে ভারতের কোচ হতে পারেন অমল মজুমদার

দ্রাবিড়ের পরে ভারতের কোচ হতে পারেন অমল মজুমদার

Online Desk জুলাই 3, 2023
1000272760.jpg

স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপের পরেই কি বড়সড় বদল আসবে? সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হেরেছে ভারতীয় দল। এর পরই কোচ রাহুল দ্রাবিড়’কে সরিয়ে দেওয়ার কথা উঠেছে ভারতীয় ক্রীড়া মহলে। চলতি বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ রয়েছে। আসন্ন দুটি প্রতিযোগিতাই শেষ সুযোগ দ্রাবিড়ের কাছে। তা না হলে তাঁর আসনে বসানো হতে পারে অমল মজুমদার’কে।
সচিন তেন্ডুলকরের ছোটবেলার বন্ধুকে কোচ হিসেবে নিয়োগ করতে পারে বিসিসিআই। পরবর্তী কোচ কে হবেন তার জন্য এখন থেকেই খোঁজ শুরু করে দিয়েছেন বোর্ড কর্তারা। চলতি বছরেই দ্রাবিড়ের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ভারতীয় দলের।মুম্বাইয়ের প্রাক্তন ব্যাটসম্যান অমল মজুমদার আগামী সময়ে টিম ইন্ডিয়ার প্রধান কোচ হতে পারেন। আন্তর্জাতিক ম্যাচ না খেললেও প্রথম শ্রেণির ম্যাচ খেলার দিকে প্রচুর অভিজ্ঞতা রয়েছে তাঁর। সচিনের সঙ্গে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে একসঙ্গে অনেক ম্যাচ খেলেছেন অমল। তিনি টিম ইন্ডিয়ার প্রধান কোচ হওয়ার শক্তিশালী প্রতিযোগী। মুম্বইয়ের প্রাক্তন এই ওপেনিং ব্যাটসম্যান ১৭১টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন যার ২৬০ ইনিংসে ৪৮.১ গড়ে ১১১৬৭ রান করেছেন তিনি। পাশাপাশি ৩০টি সেঞ্চুরি ও ৬০টি হাফ সেঞ্চুরি করেছেন অমল। লিস্ট এ-তে ৩৮.২ গড়ে ৩২৮৬ রান করেছেন তিনি। মুম্বই দলের ব্যাটিং কোচও হয়েছেন অমল। সব মিলিয়ে কোচ হওয়ার যোগ্য দাবিদার বলা যেতে পারে তাকে।

Post Views: 124

Continue Reading

Previous: পঞ্চায়েত নির্বাচন বন্ধ এবং জরুরি অবস্থা চেয়ে জনস্বার্থ মামলা খারিজ ডিভিশন বেঞ্চে
Next: #WbPanchayatElection2023 সঠিকভাবে নির্বাচন হলে তৃণমূল ধুয়ে মুছে শেষ হয়ে যাবে: সুকান্ত

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.