Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আসন্ন নির্বাচনে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিক প্রভাবিত হতে পারেন; এমনটা আশঙ্কা করে সরকারি বিবৃতি জারি মার্কিন দুতাবাসের

আসন্ন নির্বাচনে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিক প্রভাবিত হতে পারেন; এমনটা আশঙ্কা করে সরকারি বিবৃতি জারি মার্কিন দুতাবাসের

Online Desk জানুয়ারি 30, 2026
Trump.png

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে বহু প্রতিক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে। সেই নির্বাচনে যে ওপার বাংলা অশান্ত হবে সে ঘটনা আগেভাগে আন্দাজ করে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে মার্কিন দুতাবাস। সেই বিজ্ঞপ্তিতে বাংলাদেশে বসবাসকারী আমেরিকান নাগরিকদের নির্বাচনের সময় অতিরিক্ত সাবধানে থাকতে বলা হয়েছে। নির্বাচনের দিনে অযথা বাইরে যেতে নিষেধ করা হয়েছে বিবৃতিতে।
শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় অস্থিরতা তৈরি হতে পারে এবং ধর্মীয় উপাসনালয়, রাজনৈতিক দলের সভা-সমাবেশ ও ভোটকেন্দ্রগুলিতে হামলার আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষিতে মার্কিন নাগরিকদের রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সর্বদা আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং স্থানীয় সংবাদমাধ্যমের আপডেট নিয়মিতভাবে অনুসরণ করতে হবে। জরুরি প্রয়োজনে যোগাযোগের সুবিধার্থে মোবাইল ফোন সব সময় চার্জ রাখা এবং নিরাপদ যাতায়াতের পরিকল্পনা আগেভাগে করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহন চলাচলের ক্ষেত্রেও সম্পুর্ণ বিধিনিষেধ কার্যকর থাকবে। এই পরিস্থিতির কারণে ওই সময় ঢাকার মার্কিন দূতাবাস সীমিত পরিসরে পরিষেবা প্রদান করবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের অভ্যন্তরে ছাত্র সমাজ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গনআন্দোলন করেছিল। তীব্র বিক্ষোভে জেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন হাসিনা। এর পর থেকেই দফায় দফায় অশান্ত হয়েছে পদ্মাপার। কখনও হাসিনার মৃত্যুদন্ড কে ঘীরে, কখনও রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে খুনের ঘটনাকে কেন্দ্র করে আবার কখনও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদের নির্মম হত্যাকান্ডের জেরে একপ্রকার সবসময় জ্বলছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে বাংলাদেশের বহু প্রতিক্ষিত জাতীয় নির্বাচনে যে পদ্মাপারে অশান্তি বাঁধবে না তার নিশ্চয়তা হয়ত কেউ নিতে পারবে না। সেই অশান্তি এড়াতেই বাংলাদেশে থাকা নিজের দেশের নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রশাসন।

Post Views: 193

Continue Reading

Previous: গুরুগ্রামে পড়ার চাপে আত্মঘাতী ১৩ বছর বয়সী কিশোরী
Next: গঙ্গাসাগরে ‘বাংলার বাড়ি’, প্রচারে স্কুলের ইউনিফর্ম পরা পড়ুয়ারা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.