Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সারমেয়র বেতন ও পেনশন নিতেন সুজন চক্রবর্তী:অপরূপা পোদ্দার

সারমেয়র বেতন ও পেনশন নিতেন সুজন চক্রবর্তী:অপরূপা পোদ্দার

Online Desk জানুয়ারি 10, 2024
20240110_185446.jpg

সুনন্দা দত্ত,হুগলী:লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক নেতা-নেত্রীদের একে অপরকে লক্ষ্য করে আক্রমণের বহর । কখনও সেই আক্রমণ ছাড়িয়ে যাচ্ছে শালীনতার গণ্ডিও। এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে নজিরবিহীন আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।সম্প্রতি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে উদ্দেশ্য করে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেন সাংসদ অপরূপা পোদ্দার। । এই পোস্টে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নাম নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেন তিনি। একটি সারমেয়র ছবি পোস্ট করেন তিনি , ছবির নিচে লেখা ছিলো, ‘ চোরের মায়ের বড় গলা।’ সিপিএম নেতাকে লক্ষ্য করে এই আক্রমণ মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
সেই পোস্টে অপরূপা দাবি করেন, সুজন চক্রবর্তীর বাড়িতে একটি পোষ্য ছিল। সেই সারমেয় বামফ্রন্ট সরকারের আমলে পুলিশ ডগ স্কোয়াডে চাকরি করত। নিয়ম অনুযায়ী সারমেয়দের মালিককে এক্ষেত্রে বেতন দেওয়া হয়। অপরূপা এরপর দাবি করেন, সেই সারমেয় পেনশন ও পেতেন। এবং ওই সারমেয়র বেতন এবং পেনশন নিতেন সুজন চক্রবর্তী ।তবে শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্টই করেননি অপরূপা।সংবাদমাধ্যমের কাছেও এই অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে কোথাও সুজন চক্রবর্তীর ছবি তিনি ব্যাবহার করেননি অপরূপা । তবে অনেকেই মনে করছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর উদ্দেশে তিনি এই পোস্ট করেছেন। তবে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 100

Continue Reading

Previous: বাংলাদেশে আবারো কোভিডের চোখ রাঙানি, একদিনে ১৯ জনের শনাক্ত
Next: হিন্দুস্তান পার্কে প্রিয়জনকে নিয়ে সময় কাটাতেই পারেন পারেন কাপ ইবং ক্যাফেতে

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.