Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • একুশ শতকের আলাদিন

একুশ শতকের আলাদিন

Online Desk মে 19, 2025
উউউউঅ.jpg

বিপ্লব দাশ : এই সময়টা এমন, যেখানে বিশ্বের শিক্ষিত সমাজকে অনেকটাই প্রভাবিত করে ফেলেছে AI-র ভেল্কি। বলা ভালো, কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রমাগত আমাদের বিশ্বকে বদলে দিচ্ছে। সহজ শ্রম, অভিনবত্ব এবং আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো ভীষণ ভাবে আকৃষ্ট করছে যুব সমাজকে। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রায় প্রতিটি শিল্পে মানবতার ভবিষ্যৎকে রূপ দিচ্ছে। অনেকটা পৌরাণিক কাহিনির মতো, অলৌকি। ইতিমধ্যেই বিগ ডেটা, রোবোটিক্স এবং আইওটির মতো উদীয়মান প্রযুক্তির প্রধান চালিকাশক্তি এবং জেনারেটিভ এআই AI-এর সম্ভাবনা, তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলছে। ২০২৩ সালের আইবিএম জরিপ অনুসারে, ৪২ শতাংশ এন্টারপ্রাইজ-স্কেল ব্যবসা AI-কে তাদের কাজের ক্ষেত্রে ভীষণ ভাবে ব্যবহার করেছে। আরও ৪০ শতাংশ প্রতিষ্ঠান এই প্রযুক্তির সাহায্যে তাদের কাজের কথা বিবেচনা করছে। এ ক্ষেত্রে আরও একটি পরিসংখ্যান মেলে, যা হল ৩৮ শতাংশ প্রতিষ্ঠান তাদের কাজে জেনারেটিভ AI প্রয়োগ করেছে এবং ৪২ শতাংশ তা করার কথা ভাবছে। এত দ্রুত গতিতে এই পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অবশ্যম্ভাবী কিছু পরিবর্তন আসছে।

১৯৫১ সাল থেকে AI নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। ক্রিস্টোফার স্ট্র্যাচি একটি AI কম্পিউটার প্রোগ্রামের প্রথম সাফল্যের কথা লিখেছিলেন। শুরুটা ছিল এক্কেবারে কম্পিউটার গেম নিয়ে। দিনে দিনে এখন সে বিশ্বের আমূল পরিবর্তনের ক্ষমতা ধরে। কিন্তু কথা হল, এতে মানুষের সহজাত মস্তিষ্ককে কি অলস করে দেবে না ? যেকোনো প্রযুক্তিগত অগ্রগতির ভালো-মন্দ দিক থাকেই। প্রতিটি স্তরেই এখনই এর সুবিধা এবং ঝুঁকি নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে । নিশ্চিতভাবে এর সুবিধাগুলির মধ্যে রয়েছে কাজের সহজীকরণ, সময় সাশ্রয়, পক্ষপাতহীন এবং পুনরাবৃত্তিমূলক কাজগুলিকে আপনা থেকেই সমাধান করার ক্ষমতা। কিন্তু একই সঙ্গে এটি ব্যয়বহুল, কর্মসংস্থান সংকোচন এবং আবেগ ও সৃজনশীলতার অভাব। তাহলে এর সার্বিক গ্রহণযোগ্যতা কোথায় ? ইতিমধ্যে এই বিষয়ে পণ্ডিত সমাজে আওয়াজ উঠেছে, AI উল্লেখযোগ্যভাবে কর্মসংস্থানের পথ বন্ধ করবে, অর্থাৎ বিশ্ব জুড়ে বিপুল বেকারত্ব তৈরি করবে। বিশেষ করে ভারত এবং উন্নতশীল দেশগুলিতে কর্মসংস্থানের দুর্যোগ ঘটাবে। দেশের অগ্রগতির ভিত্তিতেই রয়েছে কর্মসংস্থান, সেখানেই যদি প্রবল বাধা আসে তাহলে কী এই প্রযুক্তি নির্ভরতা সভ্যতাকে উলটো দিকে নিয়ে যাবে না তো !

Post Views: 95

Continue Reading

Previous: অপারেশন সিঁদুর : যেখানে জাতীয় নিরাপত্তা মিলিত হয় জাতীয় মর্যাদার সঙ্গে
Next: গত সপ্তাহের পর, চলতি সপ্তাহেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.