Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • মমতার পাশে কেজরিওয়াল, দিল্লি বিধানসভা নির্বাচনের সঙ্গে তুলনা টেনে মমতাকে সমর্থন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর

মমতার পাশে কেজরিওয়াল, দিল্লি বিধানসভা নির্বাচনের সঙ্গে তুলনা টেনে মমতাকে সমর্থন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 20, 2026
MAMATA-KEJRI.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় ভোট আবহে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় কনভেনর অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিধানসভা নির্বাচনের সঙ্গে তুলনা টেনে বিজেপিকে নিশানা করলেন।
এক্স হ্যান্ডলে একটি পোস্টে অরবিন্দ কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘বিজেপি অসৎ উপায়ে নির্বাচন জিততে নির্বাচন কমিশনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। বর্তমানে পশ্চিমবঙ্গে যা ঘটছে, ঠিক একই ঘটনা দিল্লির নির্বাচনের সময়ও ঘটেছিল। ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে এবং পুলিশ-প্রশাসন বিজেপির পক্ষেই কাজ করেছে। এইভাবে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।’
কেজরিওয়াল আরও লেখেন, ‘আজ মমতা দিদিও গণতন্ত্র বাঁচানোর জন্য লড়াই করছেন। এই লড়াইয়ে আমরা তাঁর সঙ্গে আছি।’ ভোটের আগে রাজনৈতিক লড়াই যখন তীব্র হচ্ছে, তখন কেজরির এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে।
অন্যদিকে এদিনই দিল্লির আবগারি নীতি মামলায় দিল্লি হাই কোর্ট অরবিন্দ কেজরিওয়াল-সহ অন্য অভিযুক্তদের উত্তর দেওয়ার জন্য সময় দিয়েছে। সম্প্রতি এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতের কিছু মন্তব্য বাতিল করার আবেদন জানিয়েছিল। জানা গেছে, দিল্লি হাই কোর্টে ইডি দাবি করেছে যে আগের শুনানিতে আদালতের কিছু পর্যবেক্ষণ তাদের তদন্তের উপর প্রভাব ফেলতে পারে। তাই সেই মন্তব্যগুলি ‘এক্সপাঞ্জ’ বা বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

Continue Reading

Previous: তৃণমূলের প্রাক্তন নেত্রী রাজন্যা ভোটে লড়বেন দুই কেন্দ্র থেকে!
Next: ইরানের গ্যাস ভান্ডারে হামলা না চালানোর আর্জি নেতিনয়াহুকে; সতর্ক করল খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.