Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আসানসোলে নতুন ব্রিজ ও আন্ডারপাস, যানজটের সমস্যা মেটার আশায় এলাকাবাসীরা

আসানসোলে নতুন ব্রিজ ও আন্ডারপাস, যানজটের সমস্যা মেটার আশায় এলাকাবাসীরা

Online Desk ফেব্রুয়ারি 27, 2024
20240227_134813.jpg

জয়ন্ত সাহা ,আসানসোল: অবশেষে আসানসোল শিল্পাঞ্চল বাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। আসানসোলের ব্যস্ততম রাস্তা শশীভূষণ গড়াই রোডের আসানসোল আদালত চত্বর সংলগ্ন রেল গেটের উপর ব্রিজ নির্মাণ ও বার্নপুরের দামোদর স্টেশন সংলগ্ন রেল গেটের কাছে আন্ডার পাশ করার অনুমোদন করল রেল। রেলের একটি অনুষ্ঠানে এসে একথা ঘোষণা করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।আসানসোল শহরের জিটি রোডের পরে ব্যস্ততম রাস্তা হল শশীভূষণ গড়াই রোড। এই রাস্তায় আসানসোল জেলা হাসপাতাল সহ বেশ কিছু সরকারি ও বেসরকারি স্কুল এবং আদালত রয়েছে। অপরদিকে আদ্রা ডিভিশনের এই দুটি রেল গেট রেল চলাচলের জন্য ঘন ঘন বন্ধ করে দিতে হয়। স্বাভাবিকভাবেই জনগণের গন্তব্যস্থলে যাওয়ার জন্য অতিরিক্ত সময় লাগে। তাই এই রাস্তায় ঘন ঘন যানজটের সৃষ্টি হয়, যার ফলে জনসাধারণকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। এই অবস্থায় এলাকায় রেলের একটি ওভারব্রিজ ও আন্ডারপাস গড়ার কথা ঘোষনা করেন অগ্নি মিত্রা পাল।রেলের এই সিদ্ধান্তে আশার আলো দেখছে শহরবাসী।
অপরদিকে কোর্টের রেলগেট সংলগ্ন এলাকায় শতাধিক ব্যবসাদার রয়েছে রয়েছে মাছ বাজার ও সবজি বাজার রেল মন্ত্রকের কাছে এই ব্যবসায়ীদের আবেদন তাদের ব্যবসার কথা মাথায় রেখে এই ব্রিজ নির্মাণ হলে তাদের ভালো হয়।আন্ডারপাস ও ব্রিজ নির্মাণের কথা শুনে খুশি আসানসোল আদালতের আইনজীবী রমা মন্ডল ও।তিনি বলেন এই কাজগুলি দ্রুত শেষ হলে দীর্ঘ দিনের সমস্যা মিটবে।
সামনেই লোকসভা নির্বাচন ,তার আগে রেল দফতরের এই উদ্যোগে খুশি বিজেপি সমর্থকেরা।এই কাজ দল কে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে গেরুয়া শিবির।

Post Views: 107

Continue Reading

Previous: জামিন পেলেন নিরাপদ, হাইকোর্টে তিরস্কার পুলিশকে
Next: ভোটের আগে বীরভূমে বোমার পাহাড় !

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.