Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আন্তর্জাতিক পরিবার দিবসে অভিনব উদ্যোগ, আসানসোলের জেলজীবনে কিছুক্ষণের মুক্তি

আন্তর্জাতিক পরিবার দিবসে অভিনব উদ্যোগ, আসানসোলের জেলজীবনে কিছুক্ষণের মুক্তি

Online Desk মে 16, 2025
JJJJ.jpg

জয়ন্ত সাহা, আসানসোল : আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষে আসানসোল বিশেষ সংশোধনাগারে জেলা আইনি কর্তৃপক্ষ ও সংশোধনাগার কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগে আবেগঘন মুহূর্ত তৈরি হলো সংশোধনাগারের ভেতরে।

কেউ দীর্ঘ চার বছর, কেউবা দীর্ঘ চার মাস, অথবা ছ মাস, কোন যোগাযোগ নেই পরিবারের সঙ্গে। এরা প্রত্যেকেই বন্দী রয়েছে আসানসোল বিশেষ সংশোধনাগারে। অবশেষে জেলা আইনি কর্তৃপক্ষ ও আসানসোল সংশোধনাগারের উদ্যোগে এরা দেখা করলেন পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের সঙ্গে।

শুক্রবার জেলা আইনি কর্তৃপক্ষ আসানসোল বিশেষ সংশোধনাগার ও পুলিশ প্রশাসন এর উদ্যোগে চারটি বিচারাধীন বন্দি ও একজন সাজাপ্রাপ্ত বন্দী নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করার ব্যবস্থা করা হয়। আসানসোল বিশেষ সংশোধনাগার সূত্রে জানা গেছে, এই পাঁচ’জন বন্দির দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আসানসোল সংশোধনাগারে বন্দি থাকা অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা নেয় আসানসোল জেলা আইনী কর্তৃপক্ষ ও জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ। শুক্রবার এই উপলক্ষে সংশোধনাগারে আসেন আসানসোলের এসডিও বিশ্বজিৎ ভট্টাচার্য, ডিসি সেন্ট্রাল ও জেলা আইনি কর্তৃপক্ষের তরফে আমরুপালি চক্রবর্তী, জেল সুপার চাইন্দ্রি হাইট সহ অন্যান্য আধিকারিকরা। পাঁচটি পরিবারের সদস্যদের নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে জেলের ভেতর প্রবেশ করানো হয়। দেখা করানো হয় জেলে বন্দী থাকা ওই পাঁচটি পরিবারের সদস্যদের সঙ্গে। এদিন এসডিও বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, “আসানসোল জেলে কয়েকজন বন্দী আছেন যাদের অনেকদিন ধরে কোন নিকট আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হয়নি, আমরা দেখলাম একটি বাচ্চা মেয়ে তার মায়ের সঙ্গে প্রায়ই চার সাড়ে চার বছর কোন যোগাযোগ হয়নি। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে ছিল, ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে-তে জেলা প্রশাসনের এই বিশেষ উদ্যোগ নেয়।

আসানসোল বিশেষ সংশোধনাগারের জেল সুপার চায়েন্দ্রি হাইট বলেন “জজ সাহেব, জেলা আইনি কর্তৃপক্ষের সহযোগিতায় আজকের এই বিশেষ অনুষ্ঠান। এত বছর পর পরিবারের সদস্যের সঙ্গে দেখা করা, মা মেয়ের এই ইমোশন নিজে না দেখলে বলে বোঝানো যাবে না”।

ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস এর সচিব আম্রপালি চক্রবর্তী বলেন, “এতদিন পরে কিছুক্ষণের জন্য হলেও একজন মেয়ে তার মায়ের সাথে দেখা করছে একজন বাবা তার সন্তানের সঙ্গে দেখা করছে, এটা আমরা ফিরিয়ে দিতে পেরেছি। এটা ভালো লাগছে”।

আসানসোল বিশেষ সংশোধনাগারের সামনে এদিন যারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাদের অন্যান্য সদস্যরাও ভিড় জমান সংশোধনাগারের সামনে সব মিলে এক আবেগময় মুহূর্ত তৈরি হয়।

Post Views: 93

Continue Reading

Previous: পাক জল চুক্তি নিয়ে ওমর মুফতির বিবাদ, তুলবুল প্রকল্প নিয়ে পারদ চড়ছে জম্মু-কাশ্মীরে
Next: তৃণমূলের জেলা সংগঠনে রদবদল, পদাধিকারীদের নাম ঘোষণা করলেন মমতা-অভিষেক

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.