Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শিক্ষকের অভাব, আসানসোলের মারওয়ারি বিদ্যালয়ে ১১ ক্লাসে ভর্তি বন্ধ

শিক্ষকের অভাব, আসানসোলের মারওয়ারি বিদ্যালয়ে ১১ ক্লাসে ভর্তি বন্ধ

Online Desk জুন 2, 2025
School.jpg

জয়ন্ত সাহা, আসানসোল : এসএসসি-র নিয়োগ বাতিলের জের, শিক্ষকের অভাবে ধুঁকছে রাজ্যের বহু স্কুল!শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেছে একাদশ শ্রেণির ভর্তি।এরফলে চরম বিপাকে পড়েছেন ছাত্র ছাত্রীরা।আসানসোলের বরাকর শ্রী মারোয়াড়ি বিদ্যালয়ে উঠে এল সেই চিত্র।স্কুল কর্তৃপক্ষের তরফে পর্যাপ্ত শিক্ষক নেই তাই একাদশ শ্রেণির ভর্তি নেওয়া হবে না বলে নোটিশ জারি করা হয়েছে।

কুলটির বরাকর শ্রী বরাকর মারোয়াড়ি বিদ্যালয়।এই বিদ্যালয়ে বাংলা এবং হিন্দি দুটি বিভাগ পড়ানো হয়।এখানে মোট পড়ুয়া সংখ্যা প্রায় ১২০০।এ বছর এই স্কুল থেকে অনেক মাধ্যমিক পরীক্ষার্থী পাশ করেছেন।কিন্ত হঠাৎ করেই স্কুল কর্তৃপক্ষের তরফে একটি নোটিশ জারি করে জানানো হয় যে ২০২৫ শিক্ষাবর্ষে নতুন করে একাদশ শ্রেণিতে ভর্তি নেওয়া হবে না।কারণ হিসেবে দেখানো হয়েছে- শিক্ষকের অভাব।

এই নোটিশের পরেই বিপাকে পড়েছেন পড়ুয়ারা।স্কুলের টিচার ইন চার্জ দীপিকা রায় বলেছেন, “স্কুলে ৩৬ জন শিক্ষক শিক্ষিকার প্রয়োজন রয়েছে।কিন্ত বর্তমানে তা ১২।তার মধ্যে ২০১৬ সালে নিযুক্ত শিক্ষক দুজন। তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত থাকবেন।তাই এই মুহুর্তে শিক্ষক নেই বলে একাদশ শ্রেণিতে ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না।বিষয়টি জেলা স্কুল দপ্তরে জানানো হয়েছে”।

তবে স্কুল পরিচালন কমিটির বৈঠক করে এই বিষয়টি কিভাবে সমাধান করা যায় তার একটা চেষ্টা চলছে।এদিকে, হঠাৎ করে একাদশ শ্রেণির ভর্তি বন্ধ থাকার ফলে চরম সমস্যায় পড়ছেন পড়ুয়ারা।তাঁদের প্রশ্ন, এই স্কুল থেকেই মাধ্যমিক পাশ করেছেন, এরপর কোথায় ভর্তি হবেন ? অভিভাবকরা বলছেন, হঠাৎ করেই এই সিদ্ধান্তে পড়ুয়ারা কী করবে, কোথায় ভর্তি হবে তার কোনো উপায় তাঁরা পাচ্ছেন না। যদিও স্কুলের শিক্ষক, অভিভাবকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছে স্কুল পরিচালন কমিটি।

Post Views: 355

Continue Reading

Previous: নতুন লুকে ক্যামেরা বন্দি হলেন কিং খান, ভাইরাল ভিডিও
Next: সিঙ্গাপুরের বৈঠকে “অপারেশন সিঁদুর” ! ভারত- পাক দুই সেনাকর্তার স্পষ্ট বার্তা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.