Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অ্যাশেজে লর্ডস টেস্টেও জয়ী অস্ট্রেলিয়া

অ্যাশেজে লর্ডস টেস্টেও জয়ী অস্ট্রেলিয়া

Online Desk জুলাই 2, 2023
1000272090.jpg

স্পোর্টস ডেস্ক :অ্যাশেজ সিরিজ ২০২৩-এর দ্বিতীয় টেস্টেও জয়ী হল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে ৪৩ রানে পরাজিত করল তারা। লর্ডস টেস্টটি জিতে নিয়ে অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে পরাজিত হয়েছিল ইংল্যান্ড। তাই এই ম্যাচটিতে জয় পাওয়াটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু শেষমেশ আবারও পঞ্চম দিনে এসে অস্ট্রেলিয়ার সামনে তাদের হার মানতে হল। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। অস্ট্রেলিয়া প্ৰথম ইনিংসে স্কোরবোর্ডে একটি বড় রান তুলতে সক্ষম হয়। তারা ১০০.৪ ওভারে ১০ উইকেটে ৪১৬ রান করে। স্টিভ স্মিথ প্ৰথম ইনিংসে শতরান পান। তিনি ১৮৪ বলে ১১০ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন।দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে ১০১.৫ ওভারে ১০ উইকেটে ২৭৯ রান তোলে অস্ট্রেলিয়া। এই ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন উসমান খাওয়াজা। তিনি ১৮৭ বলে ৭৭ রান করেন। স্টুয়ার্ট ব্রড ৪টি উইকেট শিকার করেন। জশ টং এবং অলি রবিনসন ২টি করে উইকেট নেন। জেমস অ্যান্ডারসন এবং বেন স্টোকস ১টি করে উইকেট পান।

এই ম্যাচটিতে জেতার জন্য ইংল্যান্ডকে ৩৭১ রান করতে হত। কিন্তু ৮১.৩ ওভারে ৩২৭ রানে তাদের ইনিংস শেষ হয়ে যায়। অধিনায়ক বেন স্টোকস অনেক চেষ্টা করেও শেষমেশ দলকে জয় এনে দিতে পারেননি। তিনি একটি দুরন্ত শতরান করেন। তিনি ৯টি চার এবং ৯টি ছয় সহ ২১৪ বলে ১৫৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর অস্ট্রেলিয়ার জয় ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। শেষমেশ জশ টংকে আউট করে ম্যাচটি জিতে নেয় অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স প্রত্যেকেই ৩টি করে উইকেট নেন। ক্যামেরন গ্রিন ১টি উইকেট পান। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন স্টিভ স্মিথ।

Post Views: 139

Continue Reading

Previous: বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের
Next: পঞ্চায়েত ভোটের জন্য ম্যাচ পিছিয়ে যাবে ইস্টবেঙ্গলের

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.