Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • কার ভাগ্যে কখন শিকে….. !

কার ভাগ্যে কখন শিকে….. !

Online Desk জুলাই 14, 2025
Ashim.jpg

বিপ্লব দাশ : জাতীয় রাজনীতিতে বাঙালিদের কোনঠাসা করার প্রবণতা স্বাধীনোত্তর যুগ থেকেই। মূলত বাঙালি রাজনীতিকদের হাত ধরে জাতীয় কংগ্রেসের জন্ম হলেও, পরবর্তীকালে বাঙালিরাই সেখানে ব্রাত্য হয়ে ওঠে। আমরা সুভাষ বোসকে দেখেছি, প্রণব মুখোপাধ্যায়কেও দেখেছি। অন্তত এই দুটো উদাহরণ দিলে হিন্দিবলয়ের নেকনজর বদলায়নি। জ্যাতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা যখন ভীষণ উজ্জ্বল হয়ে উঠেছিল, তখনই বেঁকে বসে দিল্লির কম্যুনিস্ট নেতারা। বাংলার রাজনীতিতে এই হতাশা সেই প্রথম থেকেই। এবং সেই ট্রেডিশন এখনও চলছে। জাতীয় ও আঞ্চলিক রাজনীতির টাগ অফ ওয়ার-এ অন্যান্য প্রদেশের চেয়ে বাংলা ভাগ্যে খুব একটা শিকে ছিঁড়তে দেখা যায় না। তাই বাংলার প্রতি ‘কেন্দ্রের বঞ্চনা’ এ রাজ্যে একটা অভিধানিক শব্দবন্ধ হয়ে উঠেছে বহুকাল আগেই। রাজনীতির পথ ধরে দেশে যে সব সংবিধানিক পদ রয়েছে তাতেও ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজতে হয় বাঙালির নাম।

এর মধ্যে তবুও রাজনীতির ক্যালেন্ডারে অপ্রত্যাশিত পূর্ণিমা ওঠে বাংলার আকাশে। তেমনই একটা খবর, স্বাধীন ভারতে অর্থাৎ ৭৮ বছরে চতুর্থতম বাঙালি রাজ্যপাল হতে চলেছেন। সিদ্ধার্থশঙ্কর রায়, বিষ্ণুকান্ত শাস্ত্রী, তথাগত রায়ের পর এই ক্ষীণ তালিকায় নাম লেখালেন একদা বঙ্গ বিজেপির সভাপতি অসীম ঘোষ। যদিও বাংলার বিজেপির কাছে এটি নিঃসন্দেহে একটা চমক। ১৯৯৯ সালে বিজেপি ‘এক ব্যক্তি এক পদ’ নীতি নেওয়ায় তৎকালীন কেন্দ্রীয়মন্ত্রী তপন শিকদারকে বঙ্গ বিজেপির সভাপতির আসন ছাড়তে হয়েছিল। সেসময় নির্বাচন না করে সভাপতি করা হয়েছিল এই অসীম ঘোষকে। পরে তিনি নির্বাচিত সভাপতি হয়েছিলেন, কিন্তু তাঁর বিরুদ্ধে তথাগত রায়ের পক্ষ নিয়েছিলেন রাহুল সিনহা, শমীক ভট্টাচার্যরা। অসীমবাবু ছিলেন তপন শিকদার পন্থী।

সেই থেকে বঙ্গ বিজেপির বিভাজন শুরু। সে সময় অসীম ঘোষ তার কমিটি থেকে বাদ দিয়ে দেন রাহুল, শমীকদের। তারপর তথাগত রায় বঙ্গ বিজেপির সভাপতি হওয়ায় দলীয় রাজনীতিতে কোনঠাসা হয়ে পড়েন অসীম ঘোষ। ক্রমেই বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। একসময় অসীমবাবুকে তেমন ভাবে আর দেখা যায়নি। এবার বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় ফের অসীমবাবুকে সামনে দেখা যায়। এবং এর অল্প কিছুদিন পরই তিনি কেন্দ্রের এই পুরষ্কার পেলেন। কে জানে এ ভাবে কার ভাগ্যে কখন শিকে ছেঁড়ে !

Post Views: 277

Continue Reading

Previous: রণবীরের ‘ধুরন্ধর’ ছবিই কি বলিউডের মুশকিল আসান?
Next: বৃষ্টি থেকে রেহাই নেই আমজনতার! কলকাতাসহ দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.