Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র , গ্রেফতার বুথ সভাপতি

তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র , গ্রেফতার বুথ সভাপতি

Online Desk এপ্রিল 7, 2025
ASHOKENAGAR.jpg

প্রতীতি ঘোষ,অশোকনগর : তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার হল সেই আগ্নেয়াস্ত্র। এলাকা থেকে উদ্ধার করা হয়েছে তাজা বোমা। সব মিলিয়ে রাতভর অশোকনগরে রণক্ষেত্র পরিস্থিতি। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার দীঘরা মালিকবেরিয়া গ্রাম পঞ্চায়েতের দীঘরা উত্তরপাড়া এলাকায়। চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সুত্রে জানা যায় এলাকার এক জামাই মদ্যপ অবস্থায় মশারফ হোসেনের বাড়িতে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মহিলাদের কটুক্তি করে। এরপর আনোয়ার মণ্ডল কে এলাকার মহিলারা মারধর করে। তারপর এলাকায় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
কিন্তু কিছু সময় পর আবারো দলবল নিয়ে এসে এলাকায় বোমাবাজি করে ও গুলিও ছুড়তে থাকে। গুলির আঘাতে জখম হয় সাগর মণ্ডল নামে এক যুবক। রবিবার গভীর রাতে অশোকনগরের দিঘড়া উত্তরপাড়া এলাকায় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনার পর রাতেই ঘ ঘটনাস্থলে পৌঁছান অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ বিশাল পুলিশ বাহিনী সঙ্গে ছিলেন ফিয়াই হাবরা অনুপম চক্রবর্তী। রাতভর দফায় দফায় এলাকায় তৈরি হয় উত্তেজনা। বর্তমানে গোটা এলাকা জুড়ে রয়েছে থমথমে পরিবেশ।
তল্লাশি চালিয়ে তৃণমূলের স্থানীয় বুথ সভাপতির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সেভেন এমএম পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ। পুলিশের তরফে বুথ সভাপতি সৈয়দ বসির উদ্দিন ওরফে মুন্নাকে গ্রেফতার করা হয়। ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে সোমবার তোলা হয় বারাসাত আদালতে। প্রসঙ্গত রবিবার গভীর রাতে অশোকনগরের দিঘড়া উত্তরপাড়া এলাকায় দুষ্কৃতীরা গুলি চালায় ও বোমাবাজি করে তাতে জখম হয়। সাগর দাস নামে এক যুবক। যুবকের কোমরের কাছে গুলি লাগে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ‌।

ভিডিও দেখুন-

Continue Reading

Previous: সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে জায়গা পেলেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ পাঁচজন
Next: মেজাজ হারিয়ে প্রৌঢ়কে ধাক্কা মারলেন জয়া বচ্চন ! কেন এমন কাণ্ড ঘটালেন অভিনেত্রী ?

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.