Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • ঐতিহাসিক বালখিল্যতা

ঐতিহাসিক বালখিল্যতা

Online Desk সেপ্টেম্বর 29, 2025
Untitled-1.jpg

বিপ্লব দাশ : এশিয়া কাপ চুকল। তবু ভারত-পাক ক্রিকেটের গোঁষা যাচ্ছে না। ফাইনাল ম্যাচের পর সেই গোঁষা কার্যত দুই পাড়ার রেশারেশির পর্যায়ে পৌঁছুলো। শেষপর্যন্ত তা এমন রূপ নিল, যাকে আর বালখিল্যতা না বলে পারা যায় না। সেই মজার সুর সপ্তমে বেঁধে দিলেন এশিয়া ক্রিকেট কাউন্সিলের সর্বময় কর্তা স্বয়ং মহসিন নকভি। যিনি কিনা আবার পাক-সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারত পাক সাম্প্রতিক বৈরতার জেরে এশীয় ক্রিকেট কাউন্সিলকে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে পাকিস্তানের কোনো মন্ত্রীর হাত থেকে তারা কোনো পুরষ্কার নেবে না। এজন্যই প্রথম থেকে ভারতীয় টিম পাকিস্তানের সঙ্গে কোনোরকম সৌজন্যেও যায়নি। তা নিয়ে যদিও বিস্তর মান অভিমান দেখা গেছে পাকিস্তান টিমের। কিন্তু দু’দেশের বর্তমান পরিস্থিতিতে কোনো ভাবে যে মিত্র-আচরণ সম্ভব নয় তা বুঝিয়ে দিয়েছিল ভারত। সুতরাং ফাইনালে জিতলে তারা যে নাকভির উপস্থিতিতে মঞ্চে উঠবে না বা তাঁর হাত থেকে ট্রফি নেবে না এটা পরিষ্কার ছিলই। তবু জেদের বশে এশিয়া ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মঞ্চ আঁকড়ে রইলেন। এতদূর তবু ঠিক ছিল, কিন্তু এরপর পাক-মন্ত্রী যা করলেন তা ক্রিকেটবিশ্বে এক যুগান্তকারী হাস্যরস হয়ে রইল। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব মঞ্চে এসে তাঁর হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করায় নাকভি তা বগলদাবা করে নিয়ে গেলে নিজের হোটেলরুমে।

নাটকের পর নাটক অবশ্য শুরু হয়ে গিয়েছিল খেলা শেষ হওয়ার পরেই। সকলের নজর ছিল, কার হাত থেকে তবে ট্রফি নেবে সূর্যেরা। কিন্তু অনুষ্ঠান আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। ভারতীয় ক্রিকেটারেরা মাঠে রইলেও দেখা যাচ্ছিল না পাক ক্রিকেটারদের। সওয়া ঘন্টা টানাপোড়েনের পর যখনর শুরু হল পুরস্কার বিতরণী অনুষ্ঠান, নাটক সেখানেও। সঞ্চালক জানান, পাক ক্রিকেটারদের মেডেল দেবেন নাকভি। কিন্তু দেখা গেল এশিয়া ক্রিকেট কাউন্সিলের অন্য এক কর্তাকে। এরপর রানার আপের চেক ছূঁড়ে দিলেন পাক অধিনায়ক। ভারতের কুলদীপ যাদব ম্যাচের সেরা ও অভিষেক শর্মা প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কার নেওয়ার পর সঞ্চালক জানিয়ে দেন, ভারতীয় দল চ্যাম্পিয়নের ট্রফি নেবে না। নাকভি নিজেই এশিয়া কাপের ট্রফি দিতে চান, সে কারণে ভারতও অনড়। এরপরই এল সেই চরম হাস্যকর দৃশ্য। ট্রফি বগলদাবা করে নাকভি চললেন নিজের হোটেলে। ক্রিকেটবিশ্বে ইতিহাস হয়ে রইল এক চূড়ান্ত বালখিল্যতা।

Post Views: 121

Continue Reading

Previous: মোদীর ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যের পাল্টা জবাব পাক ক্রিকেট কর্তা নকভির
Next: তামিলনাডুর মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় গ্রেফতার টিভিকে নেতা ! হত্যা এবং জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগ

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.