Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
xdf.png

ওঙ্কার ডেস্ক: ইরানকে ঘিরে ইজরায়েল ও আমেরিকার সামরিক পদক্ষেপের জেরে বিদেশের মাটিতে আটকে পড়েছিলেন বহু অভিনেতা-অভিনেত্রী। তাঁর মধ্যে ছিলেন টলিউডের পরিচিত মুখ শুভশ্রী গাঙ্গুলী ও তাঁর ছেলে। অবশেষে স্বস্তির খবর শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কলকাতায় পা রাখলেন। গত কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন তাঁর পরিবার ও অনুরাগীরা। যুদ্ধ পরিস্থিতিতে উত্তেজনা বাড়তে থাকায় তাঁর প্রভাব পড়েছে বিমান চলাচলেও। এর জেরেই দুবাইয়ে আটকে পড়েছিলেন ভারতের অনেকেই।
ছুটি থাকায় ছেলেকে নিয়ে দুবাই গিয়েছিলেন নায়িকা, আর সেখানে গিয়েই বিপত্তি। যুদ্ধের জেরে রাতারাতি পাল্টে যায় পরিস্থিতি। তারপর থেকেই দেশে ফেরার চেষ্টা চালাচ্ছিলেন তিনি। পরিকল্পনা ছিল বুধবার গভীর রাতের বিমানে দেশে ফিরবেন তাঁরা কিন্তু শেষ মুহূর্তে সেই উড়ানও বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন তিনি। ফলে নির্ধারিত সময়ে আর দেশে ফেরা সম্ভব হয়নি। পরে অবশ্য জানা যায়, শুক্রবার ভোরের বিমানে দেশে ফিরবেন তাঁরা। সেই বিমানেই মুম্বইয়ে পৌঁছন শুভশ্রী ও ইউভান। তারপর সেখান থেকে কলকাতার বিমানে করে ঘরে ফিরলেন শুভশ্রী। এদিন বিমান বন্দরের বাইরে স্ত্রী ও ছেলের জন্য অপেক্ষা করতে দেখা যায় রাজ চক্রবর্তীকে। শুভশ্রীকে দেখা মাত্রই জড়িয়ে ধরেন তিনি। শুভশ্রী কোলে তুলে নেন ইয়ালিনিকে। বেশ কয়েকদিন পর মাকে পেয়ে মেয়েও যেন খুশি সেই ছবিও ধরা পড়ে ক্যামেরায়। বর্তমানে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে সেই অভিজ্ঞতার কথাও শেয়ার করেন তিনি। জানান সেখানে সুস্থ ছিলেন তাঁরা কিন্তু চিন্তার মধ্যে দিয়েই পুরো সময়টা কেটেছে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান।

Post Views: 171

Continue Reading

Previous: মধ্যপ্রাচ্যের সংঘাতে ভারতকে সরাসরি জড়ানো উচিত নয়, সতর্ক করলেন শশী থারুর
Next: লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.