Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ট্রফি না নেওয়ায় ভারতকে কটাক্ষ পাক অধিনায়কের

ট্রফি না নেওয়ায় ভারতকে কটাক্ষ পাক অধিনায়কের

Online Desk সেপ্টেম্বর 29, 2025
20250929_121047.jpg

ওঙ্কার ডেস্ক: এশিয়া কাপে জয়ী হয়ে ট্রফি না নেওয়ায় ভারতীয় ক্রিকেট টিমকে কটাক্ষ করলেন পাক অধিনায়ক সলমন আঘা। পাক অধিনায়কের দাবি, ভারত ক্রিকেটকে অসম্মান করেছে।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সলমন আঘা। পাক অধিনায়ক বলেন, ‘ভারত আমাদের সঙ্গে করমর্দন করেনি, মহসিন নকভির হাত থেকে ট্রফি নেয়নি ওরা। ভারত আমাদের সঙ্গে যা করেছে, তাতে শুধু আমাদের অপমান করেনি, গোটা ক্রিকেটকে অসম্মান করেছে। এগুলো দেখে বাকি দলগুলো যদি এ পথ অনুসরণ করতে শুরু করে, তখন কী হবে? কোথায় শেষ হবে এই প্রবণতা? ক্রিকেটারদের তো রোল মডেল হওয়া উচিত ছিল। মাঠে এগুলো হতে দেখলে ছোটরা কী শিখবে? এ বার যা হয়েছে, খুব খারাপ হয়েছে।’

উল্লেখ্য, রবিবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচ ছিল। ভারতের সঙ্গে এই ম্যাচে পরাজিত হয় পাকিস্তান। জয়ী হয়েও চ্যাম্পিয়নের ট্রফিই নেয়নি ভারতীয় দল। ভারতীয় টিমের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির। ঘটনাচক্রে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। আর কোনও পাক কর্তার হাত থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট টিম। এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্যাচের আগেও বিতর্ক তৈরি হয়েছিল। শনিবার ট্রফির সঙ্গে দুই দেশের অধিনায়কের ছবি তোলার কথা ছিল। কিন্তু সেই ফটোশ্যুটে অংশ নেননি ভারতীয় অধিনায়ক। ফলে ট্রফির সঙ্গে একাই ছবি তোলেন সলমন আঘা। আগের ম্যাচের মতো ফাইনাল ম্যাচেও পাক অধিনায়কের সঙ্গে করমর্দন করেননি সূর্য।

Post Views: 135

Continue Reading

Previous: আইসিসির কাছে পাকিস্তানের নামে অভিযোগ করবে বিসিসিআই
Next: সোনম ওয়াংচুককে ঘিরে বিতর্কে স্ত্রী গীতাঞ্জলির দাবি, ‘‘সব অভিযোগ মিথ্যে’’

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.