Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • তিরন্দাজিতে সোনা ৩ কন্যার হাত ধরে

তিরন্দাজিতে সোনা ৩ কন্যার হাত ধরে

Online Desk অক্টোবর 5, 2023
WhatsApp-Image-2023-10-05-at-12.03.14.jpeg

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার দিনের শুরুতেই দেশকে স্বর্ণপদক উপহার দিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি গোপিচাঁদ ও পরনীত কৌর। ফাইনালে ই-হুয়ান চেন, আই-জু হুয়াং এবং চাইনিজ তাইপের লু-ইউন ওয়াং’দের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করেছেন তাঁরা। এক পয়েন্টে বিপক্ষদের হারিয়ে সোনা জিতেছেন ভারতের তিন মহিলা ক্রীড়াবিদ।

তিরন্দাজিতে শুরুটা ভাল হয়নি ভারতীয় ক্রীড়াবিদদের। প্রথম তিনটে শটে ‘পারফেক্ট টেন’ করতে পারেননি তাঁরা। ৯, ৮, ৯ মারেন। কিন্তু জ্যোতিকে এই দিন সেরা ছন্দে দেখা যায়। ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জিতেছেন তিনি। সেই আত্মবিশ্বাস নিয়ে দলগত ইভেন্টেও দারুণ পারফরম্যান্স করলেন। দ্বিতীয় সেটের পর ৪ পয়েন্টে এগিয়ে যান চিনা তাইপের আর্চাররা। ফলস্বরূপ বেশ খানিকটা চাপ বাড়ে জ্যোতি-অদিতি-পরনীতের উপর।

তৃতীয় সেটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ভারত। তাইপের তিন মেয়ে ৯, ৯ ও ৭ মারেন। এই সেটে এক পয়েন্টে এগিয়ে যায় ভারত। এই ভাবে রেষারেষি চলতে থাকে তাদের। শেষ সিরিজে ভারতের তিন মেয়েই দুরন্ত পারফরম্যান্স করেন। প্রত্যেকেই বুলস আই খুঁজে নেন। এটাই যেন বাড়তি চাপে ফেলে দেয় বিপক্ষকে। প্রথম শটেই ৯ মারেন চেঙ্গি সুন। তাতেই খেলার ফল বদলে যায়। ২৩০-২২৯ পয়েন্টে সোনা জিতে যান জ্যোতি-অদিতি-পরনীতরা। এই সুবাদে ১৯তম এশিয়ান গেমসে ১৯তম সোনা। ৮২তম পদক এসে গেল। ১০০টি পদক জয়ের যে লক্ষ্য নিয়ে চিনে পা রেখেছিলেন ভারতীয় ক্রীড়াবিদরা, তার অনেকটাই কাছাকাছি পৌঁছে গেলেন তাঁরা।

Post Views: 112

Continue Reading

Previous: বেঙ্গালুরু ম্যাচের হারের জন্য রেফারিকেই দুষলেন কুয়াদ্রাত
Next: স্বাধীন ভারতের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী মোদী- কেজরিওয়াল

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.