Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভাইয়ের ছেলের সঙ্গে জাঁকজমক করে নিজের মেয়ের বিয়ে দিলেন আসিম মুনির

ভাইয়ের ছেলের সঙ্গে জাঁকজমক করে নিজের মেয়ের বিয়ে দিলেন আসিম মুনির

Online Desk ডিসেম্বর 30, 2025
asim-munir.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের সেনা দফতরে জাঁকজমক করে বিয়ে সম্পন্ন হল সে দেশের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের মেয়ের। তাৎপর্যপূর্ণ হল, নিজের ভাইয়ের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন পাক সেনা কর্তা। তবে অনুষ্ঠানটি জাঁকজমক ভাবে হলেও। এটির কোনও ছবি প্রকাশ করা হয়নি।

সূত্রের খবর, পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের যে মেয়ের বিয়ে হয়েছে তাঁর নাম মাহনূর। গত ২৬ ডিসেম্বর তাঁর তুতো ভাই আব্দুল রহমানের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। রিপোর্ট অনুসারে, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনা সদর দফতরে এই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েরত আসরে উপস্থিত ছিলেন, পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সামরিক ব্যক্তিত্বরা। সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠানে সশরীরের হাজির ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, আইএসআই প্রধান এবং পাকিস্তানি সেনাবাহিনীর অন্যান্য সদস্যরাও ছিলেন বিয়ের অনুষ্ঠানে।

আসিম মুনিরের ভাইপো অর্থাৎ পাত্র আব্দুল রহমান পাকিস্তানি সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে প্রশাসনে যোগ দেন সেনাদের জন্য সংরক্ষিত আসনের সুবিধা নিয়ে। বর্তমানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে তিনি কর্মরত রয়েছেন। পাকিস্তানি সাংবাদিক জাহিদ গিশকোরির মতে, বিয়েতে ৪০০ জন অতিথি ছিলেন কিন্তু নিরাপত্তার কারণে তা গোপন রাখা হয়। উল্লেখ্য, মুনিরের চার কন্যা রয়েছে। তার মধ্যে মাহনূর তৃতীয়।

Post Views: 238

Continue Reading

Previous: খালেদাকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় যাবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শোকপ্রকাশ মোদী, রাহুল ও মমতার
Next: খালেদার বিদায় সমাবেশে যোগ দিতে চেয়েও মেলেনি অনুমতি, দাবি আওয়ামী লিগের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.