Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আসিম মুনিরের পদোন্নতি, পাকিস্তানের প্রথম ‘চিফ অফ ডিফেন্স ফোর্সেস’ হলেন পাক সেনাপ্রধান

আসিম মুনিরের পদোন্নতি, পাকিস্তানের প্রথম ‘চিফ অফ ডিফেন্স ফোর্সেস’ হলেন পাক সেনাপ্রধান

Online Desk ডিসেম্বর 5, 2025
asim-munir.jpg

ওঙ্কার ডেস্ক: আসিম মুনিরের পদোন্নতি! পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁকে পাঁচ বছরের জন্য দেশের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস বা প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করলেন। পাকিস্তানের রাষ্ট্রপতির অফিসের তরফে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সেনাবাহিনী প্রধান এবং চিফ অফ ডিফেন্স ফোর্সেস, উভয় পদে আসিম মুনিরকে বসানোর জন্য সুপারিশ করেছিলেন। পাক প্রধানমন্ত্রীর সেই প্রস্তাব অনুমোদন করেছেন জারদারি।

পাক প্রেসিডেন্টের অফিসের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ৫ বছরের জন্য সিডিএফ হিসেবে সৈয়দ আসিম মুনিরকে নিয়োগের অনুমোদন দিয়েছেন।’ একই সঙ্গে তিনি বহাল থাকবেন চিফ অফ আর্মি স্টাফ পদেও। উল্লেখ্য, আসিম মুনিরকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানের প্রশাসনিক মহলে জল্পনা চলছিল। সেনাপ্রধান হিসেবে মুনিরের তিন বছরের মেয়াদ শেষ হয়েছে গত ২৯ নভেম্বর। ওই দিনই নতুন সিডিএফ পদে তাঁকে নিয়োগ করার কথা ছিল।

আন্তর্জাতিক কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসিম মুনিরের এই ক্ষমতা বৃদ্ধির ফলে পাকিস্তানে আরও শক্তিশালী ব্যক্তিত্ব হতে চলেছেন তিনি। আর্থিক সমস্যায় জর্জরিত পাকিস্তানের শাহবাজ শরিফের সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মেনে দেশটির জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিলামে অংশ নিতে চলেছে পাক সেনা প্রভাবিত ফৌজি ফাউন্ডেশন। পাকিস্তানের সেনাবাহিনী ছাড়াও এই ফৌজি ফাউন্ডেশনেও প্রভাব রয়েছে আসিম মুনিরের।

Post Views: 81

Continue Reading

Previous: খালেদা অসুস্থতার মাঝেই নির্বাচনের পথে এগোল বিএনপি;  দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা দলের
Next: হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণে বাধা নেই, জানাল হাইকোর্ট

সম্পর্কিত গল্প

peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.