Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘বাংলাদেশের উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগ’, অসম ও ত্রিপুরায় গ্রেফতার ১১

‘বাংলাদেশের উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগ’, অসম ও ত্রিপুরায় গ্রেফতার ১১

Online Desk ডিসেম্বর 30, 2025
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করল অসম পুলিশ। ধৃতদের পরিকল্পনা ছিল উত্তর-পূর্ব ভারতকে অশান্ত করা। মঙ্গলবার পুলিশের তরফে এই গ্রেফতারির কথা জানানো হয়েছে।

গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বলেন, কেন্দ্রীয় সংস্থাগুলির দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স। সেই অভিযানে ১১ জনকে পাকড়াও করা হয়েছে। পুলিশ কর্তা জানিয়েছেন, ‘গত রাতে ত্রিপুরার পাশাপাশি অসমের বরপেটা, চিরাং, বাকসা এবং দরং জেলায় অভিযান চালানো হয়। আমরা মোট ১১ জন জিহাদি মনস্ককে গ্রেফতার করেছি। যারা বাংলাদেশ-ভিত্তিক গোষ্ঠীর নির্দেশে কাজ করছিল।’ ধৃতরা ইমাম মাহমুদার কাফিলা (IMK) মডিউলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ওই কর্তা বলেন, ‘ধৃতদের মধ্যে দশ জনকে অসম থেকে এবং এক জনকে ত্রিপুরা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল অসম এবং উত্তর-পূর্বের বাকি অংশে অস্থিরতা তৈরি করা। ধৃতরা দেশের এই জায়গায় ‘মুসলিম আধিপত্য’ প্রতিষ্ঠা করতে চেয়েছিল।’ মহন্ত আরও বলেন, অভিযানের সময় কোনও অস্ত্র ও গোলাবারুদ ছাড়াই প্রচুর জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। অসম থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তারা হলেন নাসিম উদ্দিন ওরফে নাজিমুদ্দিন ওরফে তামিম (২৪), জুনাব আলী (৩৮), আফরাহিম হোসেন (২৪), মিজানুর রহমান (৪৬), সুলতান মেহমুদ (৪০), মোঃ সিদ্দিক আলী (৪৬), রসিদুল আলম (২৮), মহিবুল খান (২৫), শারুক হোসেন (২২) এবং মোঃ দিলবার রাজাক (২৬)। ত্রিপুরা থেকে যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম জাগির মিয়া (৩৩)।

Post Views: 206

Continue Reading

Previous: পূজালী ফুটবল চ্যাম্পিয়নশীপ কাপ : টুর্নামেন্ট শেষে খেলার মাঠে চাঁদের হাট
Next: খালেদাকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় যাবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শোকপ্রকাশ মোদী, রাহুল ও মমতার

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.