Skip to content
মার্চ 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যুদ্ধের আঁচ, জ্বালানি সংকটে কলকাতায় বাড়ল অটোর ভাড়া

যুদ্ধের আঁচ, জ্বালানি সংকটে কলকাতায় বাড়ল অটোর ভাড়া

Online Desk মার্চ 11, 2026
AUTO.jpg

ওঙ্কার ডেস্কঃ যুদ্ধের আবোহে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট। এবার যুদ্ধের আঁচ এসে পড়ল কলকাতায়। কলকাতায় সিএনজির জোগান কমেছে। আর তার ফলে বাড়ল অটোর গ্যাসের দাম। সেকারণে কলকাতায় একাধিক রুটের অটোভাড়া বাড়ানো হয়েছে। ফলে পকেটে টান পড়েছে মধ্যবিত্তের।
অটোচালকদের অভিযোগ, আগে থেকে কিছু জানানো হয়নি। অথচ হঠাৎ করে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। রাতে গ্যাসের দাম ছিল ৫৭ টারা ৬৮ পয়সা। এখন গ্যাসের দাম বেড়ে হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা। তাঁদের আরও অভিযোগ, বেশি দাম দেওয়া সত্ত্বেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকে লাইনে দাঁড়িয়েও তেল পায়নি। পাম্প কর্তৃপক্ষের দাবি, তাঁদের কিছু করার নেই। আচমকা এই নির্দেশিকা এসেছে। সে কারণেই বেশি দামে বিক্রি করা হচ্ছে অটোর গ্যাস।
চিংড়িহাটা থেকে এসডিএফগামী রুটে অটো ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা। যা আগে নিত ১৫ টাকা। একধাক্কায় তিন টাকা ভাড়া বেড়ে গিয়েছে। আবার গড়িয়া-বারুইপুর, সোনারপুর-গড়িয়া রুটেও ভাড়া কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে বলেই খবর। অটোচালক সংগঠন সূত্রে খবর, ২-৩ টাকা নয় বাড়তি দামে অটোর গ্যাস ভরাতে হলে প্রতিটি রুটে ৫-১০ টাকা করে বাড়তে পারে ভাড়া। নইলে অটো পরিষেবা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনও পথ নেই।
এদিকে, কলকাতার হোটেল-রেস্তরাঁর মালিকদের কপালে চিন্তার ভাঁজ। ডেকার্স লেন থেকে পার্ক সার্কাস, শিয়ালদহ থেকে যাদবপুর, সর্বত্র গ্যা স নিয়ে জর্জরিত মানুষ। গযাে সের অভাবে দোকান বন্ধ হওয়ার উপক্রম। 

Post Views: 22

Continue Reading

Previous: ছত্তিসগঢ়ে আত্মসমর্পণ ১০৮ মাওবাদীর
Next: বাংলা দ্বিতীয় বাড়ি, বঙ্গবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস

সম্পর্কিত গল্প

20260115_145330.jpg

বন্ধুদের সঙ্গে বাইকে চড়ে যাওয়ার সময় ধাওয়া করে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ২

Online Desk মার্চ 11, 2026
Untitled-A.png

পোকা যুক্ত পানীয় পান করে হাসপাতালে ভর্তি শিশু

Online Desk মার্চ 11, 2026
20250927_203139.jpg

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নৌবাহিনীর ল্যান্স নায়েক গ্রেফতার

Online Desk মার্চ 11, 2026

You may have missed

20260115_145330.jpg

বন্ধুদের সঙ্গে বাইকে চড়ে যাওয়ার সময় ধাওয়া করে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ২

Online Desk মার্চ 11, 2026
Untitled-A.png

পোকা যুক্ত পানীয় পান করে হাসপাতালে ভর্তি শিশু

Online Desk মার্চ 11, 2026
20250927_203139.jpg

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নৌবাহিনীর ল্যান্স নায়েক গ্রেফতার

Online Desk মার্চ 11, 2026
F-1

কলকাতায় শুরু হচ্ছে ‘ShortFlicks – Screen & Speak’ ! শর্ট ফিল্মের জন্য বড় স্ক্রিনের নতুন উদ্যোগ

Online Desk মার্চ 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.