Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তিসগঢ়ে আত্মসমর্পণ ১০৮ মাওবাদীর

ছত্তিসগঢ়ে আত্মসমর্পণ ১০৮ মাওবাদীর

Online Desk মার্চ 11, 2026
20251203_223744.jpg

ওঙ্কার ডেস্ক: মাওবাদ বিরোধী লড়াইয়ে বড় সাফল্য পেল সরকার। বুধবার ছত্তিশগড়ে ১০৮ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। যাদের মাথার সম্মিলিত দাম ছিল ৩.৯৫ কোটি টাকা। অতি বাম গোষ্ঠীর শতাধিক সদস্যের আত্মসমর্পণ মাওবাদী সংগঠনে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

রিপোর্ট অনুসারে, আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে বিজাপুরের রয়েছে ৩৭ জন, দান্তেওয়াড়ার ৩০ জন, সুকমায় ১৮ জন, বস্তারে ১৬ জন, নারায়ণপুরে চার জন এবং কাঁকেরের তিন জন। সকলেই দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য। বাহিনীর কাছে তাঁরা তাঁদের অস্ত্র সমর্পণ করেছেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণকারী গেরিলাদের মধ্যে ছয় জন ছিলেন ডিভিশনাল কমান্ডার যাঁদের প্রত্যেকের জন্য আট লক্ষ টাকা করে মাথার দাম ঘোষণা করা হয়েছিল। আত্মসমর্পণকারী মাওবাদীদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্রও বাজেয়াপ্ত করেছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ঘোষণা করেছেন দেশ থেকে নকশালবাদ সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। তার জন্য সময় সীমাও নির্ধারণ করে দিয়েছেন শাহ। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করা হবে বলে ঘোষণা করেছেন শ্যহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সেই ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে নিরাপত্তা বাহিনীর। কোথাও কোথাও আবার আত্মসমর্পণ করেছেন তাঁরা।

Post Views: 132

Continue Reading

Previous: ফের মনোরঞ্জন মন্ডল-এর বাড়িতে ইডি হানা
Next: যুদ্ধের আঁচ, জ্বালানি সংকটে কলকাতায় বাড়ল অটোর ভাড়া

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.