Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • খারাপ রাস্তার জন্য বিবাহে বাধা

খারাপ রাস্তার জন্য বিবাহে বাধা

Online Desk নভেম্বর 8, 2023
20231108_174827.jpg

আমজাদ আলী শেখ,পূর্ব বর্ধমান: রাস্তা খারাপের কারণে বিয়ে হচ্ছে না এলাকার ছেলেমেয়েদের। পঞ্চায়েত প্রধানের কাছে বার বার আর্জি জানিয়েও কোনো লাভ হয়নি। এমনটাই অভিযোগ পূর্ব বর্ধমান জেলার মেমোরি এক ব্লকের দেবীপুর পঞ্চায়েতের সাঁতরাপাড়ার বাসিন্দাদের।
পূর্ব বর্ধমান জেলার মেমারি এক পঞ্চায়েত সমিতির দেবীপুর গ্রামের সাঁতরাপাড়া এলাকায় 50 থেকে 60 টি পরিবারের প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের বসবাস। এলাকার বাসিন্দাদের অভিযোগ এলাকার রাস্তা খারাপ বলে ছেলেমেয়েদের বিয়ে হচ্ছে না। রাস্তার অবস্থা দেখে পাত্র বা পাত্রীর পরিবার বিয়েতে রাজি হচ্ছেন না। যদিও পঞ্চায়েত প্রধান থেকে সমিতির সভাপতি সকলে একথা মানতে নারাজ যে, রাস্তার কারনে বিয়ে হচ্ছেনা।
দীর্ঘ ১০ বছর ধরে এই এলাকার রাস্তার কোন সংস্কার হয়নি। পঞ্চায়েত প্রধানের কাছে বার বার আর্জি জানিয়েও কোনো লাভ হয়নি। সিপিএম এর আমলে রাস্তায় মোরাম পরলেও তৃণমূলের আমলে মিলেছে শুধু আশ্বাস। ভোটের আগে পাথর বালি পরলেও ভোটের পরে তা উধাও যায়। পাশাপাশি অবস্থা খারাপ এলাকার একমাত্র আই সি ডি এস সেন্টারেরও। বর্ষার জল রাস্তায় জমে থাকায় প্যাচপ্যাচে কাদার কারণে আইসিডিএস শিক্ষিকারা আসতে চান না। সঙ্গে আছে পানীয় জল আর বিদ্যুতের সমস্যা। রাস্তার পোস্টে বিদ্যুৎ সংযোগ না থাকায় সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকার গোটা রাস্তা। সব মিলিয়ে এলকার বাসিন্দাদের সমস্যা চূড়ান্ত পর্যায়ে।

Post Views: 75

Continue Reading

Previous: রাজ্য সব টাকাই পায় কিন্তু হিসাব দেয়না:দিলীপ ঘোষ
Next: বিজেপির বিক্ষোভ অভিযান ঘিরে ধুন্ধুমার ব্যারাকপুর পুরসভা

সম্পর্কিত গল্প

H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.