Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • বহরমপুরে পঙ্কজ রায় অ্যাকাডেমির উদ্বোধন

বহরমপুরে পঙ্কজ রায় অ্যাকাডেমির উদ্বোধন

Online Desk জানুয়ারি 13, 2026
Pankaj.jpg

স্পোর্টস রিপোর্টার : সোমবার বহরমপুরে এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুলের পঙ্কজ রায় ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন করলেন তাঁর ছেলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রণব রায়। স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই অ্যাকাডেমির উদ্বোধন অনুষ্ঠানে প্রণব রায় বলেন, ” আর পাঁচটা অ্যাকাডেমির মতো হবে না এই অ্যাকাডেমি। বাবার নামাঙ্কিত এই অ্যাকাডেমির দেখভাল আমি নিজে করবো। মাসে একবার অবশ্যই আসবো বহরমপুরে। বাবার নামে অ্যাকাডেমি করতে পারিনি অতীতে। কলকাতায় একটা হয়েছিল বটে কিন্তু বহুদিন হল তা বন্ধ হয়ে গেছে। কিন্তু বহরমপুরে এই স্কুলের সঙ্গে আমি জড়িয়ে থাকব।”

স্কুলের চেয়ারম্যান প্রকাশ ঘোষের মন্তব্য, “আমরা চাই, এই স্কুল থেকে একজন ছেলে অথবা মেয়ে বাংলা টিমের হয়ে ক্রিকেট খেলুক। সেজন্য যা প্রয়োজন তা অবশ্যই করব।”

অ্যাডভেন্ট এডুকেশনের কর্ণধার অভিষেক দে সরকার অবশ্য আরও বড় স্বপ্ন দেখছেন। তাঁর কথায়, ” এই স্কুলের ছেলেরা নিয়মিত ক্রিকেট খেলে। সর্বভারতীয় টুর্নামেন্ট খেলে। ফলে রাস্তাটা তৈরি আছে। বাকিটা আমাদের তৈরি করতে হবে।”

Continue Reading

Previous: ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রথম মৃত্যুদণ্ড, ফাঁসির হুকুম ২৬ বছরের তরুণকে
Next: রয়েছে ৫০টি মামলা, ডাকাতির অভিযোগ, জেল থেকে পালিয়ে মন্দিরে চুরি ৬৮ বছর বয়সী ব্যক্তির

সম্পর্কিত গল্প

death-f.jpg

সৌদি আরবে ড্রোন হামলায় ভারতীয়ের মৃত্যু, আহত আরও ২

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026
police.jpg

গাড়ির ছাদে তুলে দিয়ে বাঁধা হল হাত, দেড় কিলোমিটার যাওয়ার পর গাড়ি চাপা দিয়ে খুন যুবককে!

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.