Skip to content
মার্চ 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাতিল বনগাঁ লোকাল, ঠাকুরবাড়ি যেতে সমস্যা ভক্তদের, প্রতিবাদে ট্রেন অবরোধ মতুয়াদের

বাতিল বনগাঁ লোকাল, ঠাকুরবাড়ি যেতে সমস্যা ভক্তদের, প্রতিবাদে ট্রেন অবরোধ মতুয়াদের

Online Desk মার্চ 16, 2026
WhatsApp-Image-2026-03-16-at-3.24.44-PM.jpeg

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: বিশেষ তিথি থাকায় সোমবার ঠাকুরবাড়ির অভিমুখে যাওয়ার চেষ্টা করেন বহু ভক্ত। কিন্তু এদিন হঠাৎ করে সেই বনগাঁ লোকাল বাতিল করে দেয় রেল কর্তৃপক্ষ। যার ফলে মতুয়া সম্প্রদায়ের মানুষজন ঠাকুরবাড়ি যেতে সমস্যার মুখে পড়েন। এদিন রেলের বিরুদ্ধে অভিযোগ তুলে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান মতুয়ারা। অবরোধের ফলে এদিন শান্তিপুর স্টেশনে প্রায় এক ঘন্টার বেশি অবরুদ্ধ থাকে ট্রেন।

শান্তিপুর স্টেশন থেকে ঠাকুরবাড়ির যাওয়ার উদ্দেশ্যে সোমবার জড়ো হন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। কিন্তু অভিযোগ নিয়মিতভাবে যে বনগাঁ লোকাল থাকে, হঠাৎ করে সেই ট্রেন বাতিল করে দেওয়া হয়। এই দিনে হঠাৎ করে কেন ট্রেন বাতিল করে দেওয়া হল সেই অভিযোগ তুলে রেল লাইনের উপর বিক্ষোভ দেখাতে শুরু করেন মতুয়ারা। রীতিমতো এক ঘন্টা ধরে ডঙ্কা বাজিয়ে চলে তাঁদের বিক্ষোভ। যার কারণে আটকে পড়ে শান্তিপুর থেকে শিয়ালদা গামী ট্রেন। সমস্যায় পড়তে হয় শতাধিক ট্রেন যাত্রীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেলের নিরাপত্তা রক্ষীরা। রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে কর্তৃপক্ষ।

বিক্ষোভকারী মতুয়াদের দাবি এই প্রথম নয় এর আগেও ট্রেনের তরফে এই বিশেষ দিনগুলিতে বেনিয়ম দেখা গেছে। তারা অভিযোগ তুলছে রেল কর্তৃপক্ষ একপ্রকার ইচ্ছা করেই আমাদের হয়রানি করার চেষ্টা চালাচ্ছে। তবে রেলের তরফে পরবর্তীকালে একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হলে তাঁরা অবরোধ তুলে নেন। বর্তমানে শান্তিপুর স্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক।

Post Views: 28

Continue Reading

Previous: গ্যাসের অভাবে বন্ধের মুখে জয়নগরে একাধিক মিষ্টির দোকান ও রেস্তোরাঁ
Next: মমতা গড়ে প্রার্থী শুভেন্দু, তৃণমূলের আগেই ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা পদ্মশিবিরের

সম্পর্কিত গল্প

voter-list-f.jpg

বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত কত জনের নাম নিষ্পত্তি হয়েছে? যা জানাল কমিশন

Online Desk মার্চ 16, 2026
police-d.jpg

ছুরি দিয়ে কুপিয়ে-পুড়িয়ে খুন শিশুকে, গ্রেফতার বাবা ও সৎ মা

Online Desk মার্চ 16, 2026
IMG-20260316-WA0106.jpg

কফি হাতে নেতানিয়াহুর ভিডিও ঘিরে বিতর্ক, ‘এআই ডিপফেক’ নিয়ে জল্পনা তুঙ্গে

Online Desk মার্চ 16, 2026

You may have missed

voter-list-f.jpg

বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত কত জনের নাম নিষ্পত্তি হয়েছে? যা জানাল কমিশন

Online Desk মার্চ 16, 2026
Rocky.jpg

বাঙালি জাতির পিতার জন্মদিন, স্মরণে শ্রদ্ধায় বাংলাদেশ

Online Desk মার্চ 16, 2026
Mujibur-Prima.jpg

১৭ মার্চ, বাঙালির আবেগ এবং আত্মপরিচয় দিন

Online Desk মার্চ 16, 2026
police-d.jpg

ছুরি দিয়ে কুপিয়ে-পুড়িয়ে খুন শিশুকে, গ্রেফতার বাবা ও সৎ মা

Online Desk মার্চ 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.