Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মমতা গড়ে প্রার্থী শুভেন্দু, তৃণমূলের আগেই ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা পদ্মশিবিরের

মমতা গড়ে প্রার্থী শুভেন্দু, তৃণমূলের আগেই ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা পদ্মশিবিরের

Online Desk মার্চ 16, 2026
suvendu1.jpg

ওঙ্কার ডেস্কঃ বিধানসভা ভোটের সূচি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি। তৃণমূলের আগে পদ্মশিবিরের প্রার্থী তালিকা প্রকাশ বাংলার রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন। ২০২১ সালের মেগা লড়াই এবারও দেখা যাবে বাংলায়। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন। বিপরীতে ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দু। জোড়া আসনে লড়বেন বিরোধী দলনেতা। নন্দীগ্রামেও প্রার্থী তিনিই।
অন্যদিকে, দিলীপ প্রার্থী হচ্ছেন তার পুরোনো আসনেই। এখনও পর্যন্ত ১৪৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির। কয়েকটি আসনে জয়ী বিধায়কদের উপরেই ভরসা রেখেছে শীর্ষ নেতৃত্ব। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পল, শিলিগুড়িতে শংকর ঘোষ, শিবপুরে রুদ্রনীল ঘোষ, বরানগরে সজল ঘোষ।
ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলা দখলে কোমর বেঁধে ময়দানে নেমেছে পদ্মশিবির। ভোটের আগে থেকেই দিল্লির নেতা মন্ত্রীরা নিয়ম মাফিক বঙ্গসফর করছেন। দিল্লির শীর্ষ নেতারা প্রচারে এসে বারবার একথা বলেই দলীয় কর্মীদের চাঙ্গা করতে চেয়েছেন। গত শনিবার ব্রিগেডের মেগা সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, তৃণমূল সরকারের বিদায় হবেই, বিজেপি সরকার গড়বে। আর সেই লক্ষ্যেই প্রার্থী বাছাই হয়েছে। প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে বিজেপি। এখনও ১৫০ আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি।

Post Views: 158

Continue Reading

Previous: বাতিল বনগাঁ লোকাল, ঠাকুরবাড়ি যেতে সমস্যা ভক্তদের, প্রতিবাদে ট্রেন অবরোধ মতুয়াদের
Next: কফি হাতে নেতানিয়াহুর ভিডিও ঘিরে বিতর্ক, ‘এআই ডিপফেক’ নিয়ে জল্পনা তুঙ্গে

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.