নয়াদিল্লি: দলত্যাগ ইস্যুতে লোকসভার অধ্যক্ষের কাছে ফের সময় চাইলেন এনসিপিআইতে যোগ দেওয়া ২০ জন সাংসদ। ৩ নভেম্বর পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছেন কাকলি ঘোষদস্তিদার-সহ ওই সাংসদরা। এর আগে ২০ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিলেন অধ্যক্ষ ওম বিড়লা।
এ নিয়ে চতুর্থবার সময় চাইলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদাররা।
প্রসঙ্গত, তৃণমূলের টিকিটে জিতে এনসিপিআইতে যোগ দেওয়ায় ওই ২০ জন সাংসদের পদ খারিজের দাবি জানিয়ে লোকসভার স্পিকারকে ২০টি পৃথক চিঠি দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়।
লোকসভা সচিবালয় সূত্রে খবর, প্রথমে গত ২২ সেপ্টেম্বর অধ্যক্ষের দপ্তর থেকে ৮ অক্টোবরের মধ্যে জবাব দেওয়ার ডেডলাইন দেওয়া হয়। কিন্তু সেই সময়সীমা মানতে পারেননি সাংসদরা। গত ৮ অক্টোবর ই-মেল করে ফের দু’সপ্তাহ সময় চাওয়া হয়।
সুপ্রিম কোর্টও এই সংক্রান্ত মামলায় সাংসদদের এক মাস সময় দিয়েছিল জবাব দেওয়ার জন্য। সেই সময়সীমা ২০ অক্টোবর শেষ হওয়ার পরও ফের সময় চাইতে হল তাঁদের।
শীর্ষ আদালতে এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, স্পিকার কী পদক্ষেপ করেন, তা নজরদারিতে রাখবে আদালত। যদিও আদালতের তরফে স্পিকারকে কোনও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি।