Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে প্রধানমন্ত্রিত্বের মেয়াদ সীমিতকরণে আপত্তি বিএনপির

বাংলাদেশে প্রধানমন্ত্রিত্বের মেয়াদ সীমিতকরণে আপত্তি বিএনপির

Online Desk এপ্রিল 21, 2025
BNP.jpg

ওঙ্কার ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি যেন দু’বারের বেশি না বসতে পারেন, নির্বাচনী সংস্কার প্রক্রিয়ায় এমন প্রস্তাবের বিরোধিতা করল বিএনপি। এই ইস্যুতে দলের অবস্থান জানাতে গিয়ে তারা বলেছে, টানা দু’বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া না গেলেও, বিরতির পর পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা উচিত।

রবিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকের বিরতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “দলের অবস্থান স্পষ্ট। জনগণ যদি কোনও ব্যক্তিকে দুই মেয়াদের পর বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী করতে চায়, সেই সুযোগ সংকুচিত করা উচিত হবে না।” তবে তিনি জানান, কমিশনের সঙ্গে এই বিষয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি।

ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, “আমরা এটার বিপক্ষে মতামত দিয়েছি। বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যেতে চায়।” সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ৫০ থেকে ১০০-তে উন্নীত করার প্রস্তাবকে সমর্থন জানিয়েছে বিএনপি। সালাহউদ্দিন বলেন, “এখন যেমন আছে, সেটা আগামী সংসদ পর্যন্ত বহাল থাকতে হবে। আগামী সংসদ গঠিত হওয়ার পর তাঁদের (নারীদের) কোন পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা হবে, তা নিয়ে আলোচনা করা হবে।” জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আরও আলোচনা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।

Post Views: 319

Continue Reading

Previous: -ট্রাম্পের ট্যারিফ তাণ্ডবে কাঁপছে বিগ টেক, মুখ থুবড়ে পড়ছে বিশ্ববাজার
Next: পানীয় জলের দাবিতে প্লাকার্ড হাতে গ্রামবাসীদের বিক্ষোভ ঝাড়গ্রামের ডুমুরিয়ায়

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.