Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘নিজেদের সংখ্যালঘুদের রক্ষা করো’, বাংলাদেশকে কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘নিজেদের সংখ্যালঘুদের রক্ষা করো’, বাংলাদেশকে কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

Online Desk এপ্রিল 18, 2025
20250418_130835.jpg

ওঙ্কার ডেস্ক: সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ ঘিরে উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা। যার পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম ভারত সরকারের কাছে আর্জি জানান, সংখ্যালঘুদের রক্ষা করার বিষয়ে। এ বিষয়ে এবার পাল্টা প্রতিক্রিয়া জানাল নয়াদিল্লি।

শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘পশ্চিমবঙ্গের ঘটনা সম্পর্কে বাংলাদেশ পক্ষের মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি।’ সেই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের উচিত নিজেদের সংখ্যালঘুদের রক্ষা করা। রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের এই মন্তব্য হল ভারতের সঙ্গে সে দেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন ও হত্যার, যেখানে অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, তার তুলনা টানার প্রচ্ছন্ন ও ছলনামূলক প্রচেষ্টা।’

উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, ‘আমরা ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।’ শুধু তাই নয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় নিন্দা জানান তিনি।

প্রসঙ্গত সংশোধিত ওয়াকফ আইন ঘিরে অশান্তির ঘটনায় বাংলাদেশের অনুপ্রবেশকারীরা জড়িত বলে কেন্দ্রের গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মদতে এই অশান্তি ছড়িয়েছে বলে অভিযোগ।

Post Views: 126

Continue Reading

Previous: বাগদান সারলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, বিয়ের পিঁড়িতে কবে বসবেন?
Next: ওষুধ খেয়ে ওজন কমাচ্ছেন বলিউড পরিচালক করণ জহর, অবশেষে জল্পনার জবাব দিলেন তিনি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.