Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাগদান সারলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, বিয়ের পিঁড়িতে কবে বসবেন?

বাগদান সারলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, বিয়ের পিঁড়িতে কবে বসবেন?

Online Desk এপ্রিল 18, 2025
FotoJet-30.jpg

ওঙ্কার ডেস্ক: বছরখানেক আগে একবার ঋতাভরী চক্রবর্তীর বিয়ের কথা শোনা গিয়েছিল। সেই সময় চিকিৎসক তথাগতর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। সেই সম্পর্ক এখন অতীত। ঋতাভরী সদ্য বাগদান সারলেন বলিউডের চিত্রনাট্যকার সুমিত আরোরার সঙ্গে। নিজের সোশাল মিডিয়ায় সেই খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
বলিউডের স্ক্রিপ্টরাইটাইর তথা লেখক সুমিত আরোরার সঙ্গে প্রায় বছরখানেকের সম্পর্ক-প্রেম ঋতাভরীর। কখনও সুমিত ভালোবাসার টানে ছুটে আসেন কলকাতা, আবার কখনও ঋতাভরী চলে যান মুম্বই। কিছুদিন আগে অভিনেত্রীকে থেকে বিয়ের বিষয়ে জানতে চাওয়া হলে সেই সময় কার্যত হেঁয়ালি করে উত্তর দেন অভিনেত্রী।
প্রসঙ্গত, গতবছর তথাগতর সঙ্গে সম্পর্ক ভাঙার পর সুমিতের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী। এবার নিজেই বাগদানপর্বের ঘোষণা করলেন। নিজের সোশাল অ্যাকাউন্টে সেই খবর দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা সারাজীবন একে অপরকে বিরক্ত করার ও ভালোবাসার পরিকল্পনায় রাজি হয়েছি। আমি ও আমার মিস্টার রাইট।’ কিছুদিন আগে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বলিউড চিত্রনাট্যকার সুমিতের সঙ্গে ঋতাভরীর আলাপ আট বছর আগে হিন্দির মাধ্যমে। এমনকী ডাক্তার তথাগতর সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে সুমিতের সঙ্গে প্রেম হয়েছিল নায়িকার। কিন্তু ব্রেকআপ হয়ে যায়। ফের সুমিতের সঙ্গে ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া লাগে ঋতাভরীর। এবার সেই সম্পর্ককে চিরকালিন করার পথে একধাপ এগিয়ে গেলেন অভিনেত্রী। সুখবর দেওয়ার পর থেকেই অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা। এবার শুধু অপেক্ষা সানাই বাজার।

Post Views: 107

Continue Reading

Previous: মাঠে থাকলেও ইস্টবেঙ্গলকে ট্রফি দিতে পারবেন না অরূপ
Next: ‘নিজেদের সংখ্যালঘুদের রক্ষা করো’, বাংলাদেশকে কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.