Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন কোনও ব্যক্তি, প্রস্তাব ইউনুস সরকারের, বিরোধিতা বিএনপির

সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন কোনও ব্যক্তি, প্রস্তাব ইউনুস সরকারের, বিরোধিতা বিএনপির

Online Desk জুন 24, 2025
yunus-sized-dss.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর থাকতে পারবেন, সংবিধান সংশোধনের এমন প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেই প্রস্তাবের বিরোধিতা করল বিএনপি। তবে মহম্মদ ইউনুস সরকারের আনা এই প্রস্তাব সমর্থন করেছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশির ভাগ দল।

বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব দেয় একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তা সংবিধানে অন্তর্ভুক্ত করার। সেই প্রস্তাবে বলা হয়, এক জন ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। অর্থাৎ ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকতে পারবেন না। তবে দুই বার নাকি দুই পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রী থাকবেন কেউ তা নিয়ে মতবিরোধ তৈরি হয়। কেউ দাবি করেন দুই মেয়াদের পক্ষে। আবার একটি অংশ বলে, মেয়াদ যত দিন হোক সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন কেউ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের প্রশ্ন, কোনও রাজনৈতিক দল যদি পর পর তিন বার জাতীয় সংসদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়, তা হলে কেন তারা নিজেদের পছন্দের নেতাকে প্রধানমন্ত্রী পদে বেছে নিতে পারবে না?’ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকে বলেন, ‘এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন, এ বিষয়ে একমত।’ ইউনুস সরকার সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে এ বিষয়ে ঐক্যমতে পৌঁছনোর চেষ্টা করলেও তাতে রাজি হল না বিএনপি।

Post Views: 292

Continue Reading

Previous: থালার ভাতে মুখও ছোঁয়াতে পারল না তামান্না; রাজনীতির রক্তচক্ষু কেড়ে নিল এক নিষ্পাপ শিশুর জীবন
Next: সুবর্ণরেখা নদী থেকে উদ্ধার হলো তলিয়ে যাওয়া কিশোরের মৃত দেহ,শোকের ছায়া এলাকায়

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.