Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বাংলাদেশ
  • হাদি খুনে অভিযুক্ত দুবাইতে! ভিডিও বার্তায় দাবি করলেন তাঁকে ফাঁসানো হচ্ছে

হাদি খুনে অভিযুক্ত দুবাইতে! ভিডিও বার্তায় দাবি করলেন তাঁকে ফাঁসানো হচ্ছে

Online Desk ডিসেম্বর 31, 2025
faisal-karim-masud.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের তরুণ ছাত্রনেতা উসমান হাদিকে খুনের পর তোলপাড় হয়েছিল গোটা বাংলাদেশে। বাংলাদেশের পুলিশের তরফে দাবি করা হয়েছিল, হাদিকে গুলি করে খুন করে প্রধান অভিযুক্ত ফয়জল করিম মাসুদ এবং তার সঙ্গী ভারতের মেঘালয়ে পালিয়েছে। যদিও এই দাবি আগেই অস্বীকার করেছে মেঘালয় পুলিশ। যার বিরুদ্ধে খুনের অভিযোগ, সেই ফয়জল করিম মাসুদ বর্তমানে রয়েছে দুবাইতে। একটি ভিডিও বার্তা প্রকাশ করে মাসুদ বলেছে, হাদি খুনের সঙ্গে সে কোনও ভাবে জড়িত নয়। বরং তাকে ফাঁসানো হচ্ছে।

সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মাসুদ বলছে হাদি হত্যায় সে জড়িত নয়। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। ভিডিওতে মাসুদকে বলতে শোনা যায়, ‘আমি ফয়জল করিম মাসুদ। আমি স্পষ্ট করে বলতে চাই যে আমি কোনওভাবেই হাদি হত্যার সঙ্গে জড়িত নই। এটি সম্পূর্ণ মিথ্যা এবং একটি বানোয়াট ষড়যন্ত্র।’ সে বলে, ‘এই মিথ্যাচারের কারণে, আমি দেশ ছেড়ে দুবাইতে চলে এসেছি। আমি অনেক কষ্টে এখানে এসেছি, যদিও আমার কাছে পাঁচ বছরের বৈধ মাল্টিপল-এন্ট্রি দুবাই ভিসা ছিল।’

মাসুদ ভিডিওতে বলে, ‘আমি হাদির অফিসে গিয়েছিলাম। আমি একজন ব্যবসায়ী; আমার একটি আইটি ফার্ম আছে, এবং আমি আমি হাদির সঙ্গে কাজের জন্য দেখা করতে গিয়েছিলাম। তিনি কাজের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন এবং আগাম টাকা চেয়েছিলেন।’ মাসুদ দাবি করে, ‘হাদিকে ৫ লক্ষ টাকা দিয়েছিলাম। তিনি আমাকে বিভিন্ন কর্মসূচিতে অনুদান দিতে বলেছিলেন। আমি টাকা দিয়েছিলাম। গত শুক্রবারও, আমি তাকে একটি কর্মসূচির জন্য টাকা দিয়েছিলাম।’

Continue Reading

Previous: WRAP-UP 2025 : বিশ্ব রাজনীতির মোড় ঘোরানো শীর্ষ সম্মেলনগুলির এক বছর
Next: কোয়েম্বাটুরে তামিল না বলায় যুবককে ছুরিকাঘাত, অভিযুক্তদের খুঁজছে পুলিশ

সম্পর্কিত গল্প

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-54.webp

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির অভিযোগ, বাংলাদেশে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Online Desk অক্টোবর 12, 2026
Chattagram.jpg

ইউনূসের পথেই কী হাঁটছে বিএনপি ! চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে

Online Desk অক্টোবর 11, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.