Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মমতার মন্তব্যে অসন্তোষ প্রকাশ করল হাসিনা সরকার

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মমতার মন্তব্যে অসন্তোষ প্রকাশ করল হাসিনা সরকার

Online Desk জুলাই 24, 2024
hg.png

সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করল বাংলাদেশ সরকার । সূত্রের খবর, অসন্তোষের কথা ইতিমধ্যেই জানানো হয়েছে দিল্লিকে। ঢাকার পক্ষ থেকে এই বিষয়ে ভারত সরকারকে ‘নোট’ পাঠানো হয়েছে বলে বাংলাদেশের গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে। যদিও দিল্লি এখনও স্পষ্ট করে এ বিষয় কিছু জানায় নি।
প্রসঙ্গত, গত ২১ জুলাই শহিদ সমাবেশের মঞ্চ থেকে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘যদি বাংলাদেশ থেকে অসহায় লোকেরা পশ্চিমবঙ্গের দরজায় কড়া নাড়তে আসে, আমরা অবশ্যই তাঁদের আশ্রয় দেব।’ এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘এবিষয়ে বেশি কিছু বলতে পারব না। কারণ, বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ। তাই এই নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে।’
মমতার এই মন্তব্যের পরই বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ অসন্তোষ প্রকাশ করেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু তাঁর প্রতি যথাযথ সম্মান জানিয়েই বলছি, এই মন্তব্যে বিভ্রান্তির অনেক সুযোগ রয়েছে।’
উল্লেখ্য, বাংলাদেশ প্রসঙ্গে মমতার মন্তব্যের রিপোর্ট তলব করেছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘অন্য দেশ থেকে আসা লোকেদের আশ্রয় দেওয়া নিয়ে একজন মুখ্যমন্ত্রীর প্রকাশ্য বিবৃতি খুবই গুরুতর প্রকৃতির সাংবিধানিক লঙ্ঘন বোঝায়। বহিরাগত সমস্ত বিষয় পরিচালনা করা কেন্দ্রের অধিকার।’

Post Views: 102

Continue Reading

Previous: হকার উচ্ছেদের প্রতিবাদে পথ অবরোধ
Next: শুভেন্দুকে হাতিয়ার করেই সংসদে ভাষণ অভিষেকের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.