Skip to content
জুলাই 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক

Online Desk জুলাই 13, 2026
BBBB.jpg

প্রাইমা হোসেন

বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ। তিনি শুধু একটি নাম নন। তিনি একটি জাতির জন্মের ঘোষণা। ১৯৭১ সালের ৭ মার্চের সেই অগ্নিঝরা ভাষণ, ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা, আর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ—সব কিছুর মূলে ছিলেন তিনি। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব না। ঠিক যেমন নীল নদকে বাদ দিয়ে মিশরের ইতিহাস লেখা যায় না।

আর শেখ হাসিনা মানেই দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নের প্রতীক। জাতির পিতার রক্তের উত্তরাধিকার নিয়ে তিনি যখন ১৯৮১ সালে দেশে ফেরেন, তখন বাংলাদেশ ছিল অস্থির, ষড়যন্ত্র আর ক্যুর রাজনীতিতে জর্জরিত। সেই ধ্বংসস্তূপ থেকে তিনি একটি আধুনিক, আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলেছেন।

বিগত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে জায়গায় পৌঁছেছে তা বিশ্ব অবাক হয়ে দেখেছে :

  • অর্থনীতি : জিডিপি ২০০৯ সালের ১০২ বিলিয়ন ডলার থেকে ২০২৩ সালে ৪৭৮ বিলিয়ন ডলার। মাথাপিছু আয় ৭৫০ ডলার থেকে বেড়ে ২,৯৩২ ডলার।
  • দারিদ্র্য বিমোচন : দারিদ্র্যের হার ৪২% থেকে ১৮.৭% এ নেমে এসেছে। চরম দারিদ্র্য ১৭.৬% থেকে ৫.৬%।
  • মানব উন্নয়ন: আয়ুষ্কাল ৬.৮ বছর থেকে ৭২.৮ বছর। সাক্ষরতার হার ৫% থেকে ৭৭.৯%।
  • নারীর ক্ষমতায়ন : সরকারি-বেসরকারি সব খাতে নারীর অংশগ্রহণ ৬% থেকে ৪৬% এর বেশি। বিশ্বে নারী নেতৃত্বের সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ১ম।
  • ডিজিটাল বাংলাদেশ : ২০০৯ সালে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৭%, এখন ৭০% এর বেশি। ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ ১৩% থেকে ১০০%।

মেগা প্রকল্প পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ—এগুলো শুধু অবকাঠামো নয়, এগুলো জাতির আত্মবিশ্বাস। এই কারণেই আজকের বাস্তবতায় শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তার জনপ্রিয়তা তুঙ্গে। জরিপগুলোতেও দেখা যায় সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দুতে এখনো তিনিই আছেন।

যারা ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করে তারা আসলে মূর্খের স্বর্গে বাস করে। ইতিহাস কখনো মুছে যায় না। রক্ত দিয়ে লেখা ইতিহাসকে কালি দিয়ে মোছা যায় না।

যারা আজ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে, মিথ্যা বয়ান তৈরি করে, মানুষকে বিভ্রান্ত করে—তাদের পরিণতি ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হয়েই রচিত হবে। বাঙালি জাতি ঘৃণার সাথে এদেরকে প্রত্যাখ্যান করবে।

বিগত সময়ে আমরা দেখেছি—এরা অবৈধ, এরা সমালোচনাকারী, ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী। মুখে গণতন্ত্রের কথা বলে রাতের আঁধারে ষড়যন্ত্র করে। মুখে উন্নয়নের কথা বলে লুটপাট করে। এদের চরিত্র জাতি দেখেছে, পরীক্ষা করেছে।

শেখ হাসিনা একটি নাম নয়, এটি একটি বিশ্বাসের নাম। এটি কোটি মানুষের পেটে ভাতের নিশ্চয়তার নাম। এটি পদ্মার উপর দিয়ে আত্মমর্যাদা নিয়ে হেঁটে যাওয়ার নাম। এটি একটি স্বাধীন জাতির মাথা উঁচু করে বাঁচার নাম। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন, আর শেখ হাসিনা সেই স্বাধীনতাকে অর্থবহ করেছেন। এই দুটি নাম অবিনশ্বর। বাঙালির হৃদয়ে চির অম্লান, চির অবিস্মরণীয়।

লেখক আমেরিকাবাসী বিশিষ্ট সমাজসেবিকা ও সংগঠক

Post Views: 46

Continue Reading

Previous: ‘চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজের কথা বলিনি’, চর্চার মাঝে ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Next: ‘বাংলার উন্নতি করবে ডবল ইঞ্জিন সরকার’ ! শুভেন্দুর প্রশংসায় বিহারের বিজেপি সাংসদ সিগ্রিওয়াল

সম্পর্কিত গল্প

C-3.jpg

‘বাংলার উন্নতি করবে ডবল ইঞ্জিন সরকার’ ! শুভেন্দুর প্রশংসায় বিহারের বিজেপি সাংসদ সিগ্রিওয়াল

Online Desk জুলাই 13, 2026
harras.jpg

ঠাকুরপুকুরে বন্ধুর বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী! ধৃত ৩

Online Desk জুলাই 13, 2026
HANDCUFF.png

৮১ ফুট রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার, অর্থপাচারের অভিযোগে সিআইডির অভিযান

Online Desk জুলাই 13, 2026

You may have missed

C-3.jpg

‘বাংলার উন্নতি করবে ডবল ইঞ্জিন সরকার’ ! শুভেন্দুর প্রশংসায় বিহারের বিজেপি সাংসদ সিগ্রিওয়াল

Online Desk জুলাই 13, 2026
BBBB.jpg

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক

Online Desk জুলাই 13, 2026
sharadwat-mukherjee.jpg

‘চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজের কথা বলিনি’, চর্চার মাঝে ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

Online Desk জুলাই 13, 2026
ed.jpg

ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকানা নিয়ে মামলার অধিকার রয়েছে মমতাপন্থী তৃণমূলের? প্রশ্ন ইডির

Online Desk জুলাই 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.