Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • গদির মায়া

গদির মায়া

Online Desk জুন 17, 2025
Yunus_Tarik.jpg

বিপ্লব দাশ : লন্ডনের হোটেলে মহম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বৈঠক ঘিরে নানা প্রশ্ন উঠছে। শুধুমাত্র স্বার্থসিদ্ধির উদ্দেশ্য নিয়ে দুই পক্ষের সমঝোতা ভবিষ্যতে কী দাঁড়াবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিচ্ছে। তবে এই বৈঠক বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে আওয়ামী লিগের অন্দরে একটি ধারণা আপাতত মিথ্যা বলে মনে হচ্ছে। কারণ, যাঁরা ভেবেছিলেন বিএনপি ও সরকার পক্ষ নিজেদের মধ্যে ঠোকাঠুকি করে জট পাকাবে, লন্ডনের এই বৈঠক তাদের ভাবনাকে ইতিমধ্যে মিথ্যা প্রমাণ করেছে। এবং এটাই মনে হচ্ছে, দু-পক্ষই তলে তলে একটা বোঝাপড়ার দিকে এগোচ্ছিল। যদিও ইউনুসকে ঘিরে তৈরি হওয়া শক্তিবলয় নতুন দেশ গড়ার নামে ৭১-এর শিকড় উপড়ে ফেলতে যে ভাবে উদ্যোগী হয়েছে, যে ভাবে বাংলাদেশে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠায় বদ্ধপরিকর, তাদের সঙ্গে বিএনপি-র শুধুমাত্র ক্ষমতা দখলের হিসেব কতদূর চলবে তা নিয়েও সংশয় থেকে যায়। এর আগে, বাংলাদেশে শেখ হাসিনা ও খালেদা জিয়ার দল একাধিকবার অভিন্ন ইস্যুতে পাশাপাশি হাঁটলেও তা ছিল রাজনৈতিক প্রক্রিয়া। ইউনূসের মতো একজন অরাজনৈতিক ব্যক্তির সঙ্গে ক্ষমতা লাভের সমীকরণ কী করে মিলবে তা ভাববার বিষয়।

তাই মহম্মদ ইউনুস ও তারেক জিয়ার বোঝাপড়া দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। বরং অচিরেই ভেঙে যাবার যথেষ্ট কারণ রয়েছে। এই সন্ধি আসলে আমেরিকার স্বার্থরক্ষায় তাদেরই নির্দেশিত পথে চালিত করার অভিপ্রায় কাজ করছে ইউনূসের মধ্যে। সেই কারণে লন্ডনে ইউনুস-তারেক বৈঠক ভবিষ্যতে, এমনকী অদূর ভবিষ্যতেই ভেঙে যাওয়া অসম্ভব নয়। ইউনুস আসলে বিএনপির রাস্তায় নামা আটকাতেই তারেকের সঙ্গে কার্যত কোলাকুলি সেরে এলেন। বিএনপির জন্য লন্ডন ইভেন্ট যে ঐতিহাসিক ভুল হবে তা দেখা যাবে যখন ভোটের আগে মহম্মদ ইউনুস ঝুলি থেকে নতুন নতুন মার্কিন এজেন্ডা সামনে আনবেন।

Post Views: 206

Continue Reading

Previous: দলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ, ঠাকুরবাড়িতে হামলা নিয়ে পুলিশকে তুলোধোনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর
Next: ইজরায়েলি হানায় নিহত ইরানের নতুন সেনাপ্রধান

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.