Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • বিদ্বেষ-ধারে খণ্ডিত বাংলা ভাষাদিবস

বিদ্বেষ-ধারে খণ্ডিত বাংলা ভাষাদিবস

Online Desk ফেব্রুয়ারি 21, 2025
ban.jpeg

বিপ্লব দাশ : বাংলা ভাষাদিবসের জন্মভূমিতে কী দানা বাঁধছে ‘৭১-র পূর্ব পরিস্থিতি ? মাতৃভূমির ভাষার জন্য বিশ্বের বুকে রক্ত ও প্রাণদানের যে অনন্য ইতিহাস রচিত হয়েছিল তা কী মর্যাদা হারাচ্ছে ? বাংলাদেশে রাষ্ট্রিয় পালাবদলের পর বিশ্ব-বাঙালির কাছে এখন এটাই বড় প্রশ্ন ! চুপিসারে সে দেশে এই মহান দিবসে নীরব রইল “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”।
আবদুল গাফফার চৌধুরীর যে লেখা বাংলাদেশের জাতি জাগরণের মন্ত্র হয়ে উঠেছিল, ভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্তিতে তা আর শোনা গেল না সে দেশের রাষ্ট্রীয় মাধ্যমগুলিতে। ১৯৯৯ সালের ১৭ আগস্ট এইদিনটি মাতৃভাষা দিবস নামে স্বীকৃতি পায় রাষ্ট্রসঙ্ঘ থেকে। বিশ্বের ভাষা আন্দলনের ইতিহাসে যা গর্বিত করে আপামর বাঙালিকে। অথচ সেই গর্বের জন্মভূমিতে প্রায় অগৌরবের হতে চলেছে ভাষা আন্দোলনের ত্যাগ ও মহিমা। সারা বিশ্বে ৩০ কোটির উপর বাংলা ভাষাভাষী মানুষ, প্রায় প্রতিটি দেশে ছড়িয়ে আছে এর বিস্তার, গ্রহণযোগ্যতা, মাধুর্য এবং সম্মান। তবু বাংলা ভাষাকে আজ বঞ্চিত হতে হচ্ছে বাংলায়।

একটি জাতির ঐতিহ্যের ধারক তার ভাষা। তাই ঐতিহ্য যদি ধূলায় মেশে ভাষার চোখে তো বালি পড়বেই। বাংলা ভাষার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় তার জাত-মানসিকতা। নিজের ভাষাকে এগিয়ে নিয়ে যেতে হলে অন্যের ভাষাকে সম্মান জানাতে হয়। পারস্পরিক সহমর্মিতার মধ্য দিয়ে এগিয়ে চলে তার বিকাশ। বাঙালিদের মধ্যে তার অভাব চিরদিনের। অন্যের ভাষাকে খাটো করতে গিয়ে পিছিয়ে পড়ছে নিজেরাই। চলছে মান্য বাংলার চাদর চড়িয়ে আঞ্চলিক বাংলাকে হেয়ো করার অহমিকাও। যা প্রকৃত অর্থে বাংলার ভাষা সম্পদকে রুদ্ধ করচ্ছে। এর থেকে বেরোতে না পারলে সামগ্রিক ভাবে বাংলা ভাষাকে সময়ের দৌড়ে বাঁধা যাবে না।

Post Views: 66

Continue Reading

Previous: কুম্ভমেলায় অনুষ্ঠান ও পুণ্যার্জন করে ফিরলেন বাংলার গায়িকা ইমন চক্রবর্তী
Next: আসানসোলে বালি মাফিয়ার তাণ্ডব, জিতেন্দ্রর উপর হামলার চেষ্টা

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.