Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশে শেষ হল নির্বাচনী প্রচার, সমীক্ষায় বিএনপি-জামাতের মধ্যে কঠিন লড়াইয়ের আভাস

বাংলাদেশে শেষ হল নির্বাচনী প্রচার, সমীক্ষায় বিএনপি-জামাতের মধ্যে কঠিন লড়াইয়ের আভাস

Online Desk ফেব্রুয়ারি 10, 2026
bd-vote.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় নির্বাচনী প্রচার-প্রচারণার সময় শেষ হল। নির্বাচনী প্রচারে পর্দা নেমে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলিও নিজেদের প্রচার ও জনসভায় ইতি টেনেছে।

বাংলাদেশের নির্বাচনী বিধি অনুসারে, ভোট গ্রহণের ৪৮ ঘন্টা আগে রাজনৈতিক দল বা প্রার্থীর নির্বাচনী প্রচার শেষ করতে হবে। গত ২২ জানুয়ারি রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচার শুরু করে। ইতিমধ্যে, বাংলাদেশের বিভিন্ন সংস্থা সমীক্ষা করেছে। যেখানে আভাস দেওয়া হয়েছে, এ বারের নির্বাচনে জামাত ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ঢাকা-ভিত্তিক এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট দাবি করেছে, তাদের সমীক্ষায় ৩০০টি নির্বাচনী এলাকার ৪১,৫০০ জন উত্তরদাতার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট পদ্ধতি ব্যবহার করা হয়েছে। সোমবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে ইএএসডির প্রধান নির্বাহী কর্তা শামীম হায়দার তালুকদার বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসন জিততে পারে, যেখানে জামাত এ ইসলামীর নেতৃত্বাধীন জোট ৪৬টি আসন পেতে পারে।

অন্য দিকে, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি (IILD) এর সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে, জামাত নেতৃত্বাধীন জোট ১০৫টি এবং বিএনপি নেতৃত্বাধীন জোট ১০১টি আসন পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের প্ল্যাটফর্ম ন্যাশনালিস্ট রিসার্চ সেল (NRC) এর তরফে করা সমীক্ষায় ৭৭ শতাংশ ভোট পেয়ে ২২০টি আসনে জয়লাভ করবে।

Post Views: 197

Continue Reading

Previous: ভারতীয় সেনাবাহিনীর সাহস ও বিশিষ্ট সেবার স্বীকৃতিতে বর্ণাঢ্য আয়োজন
Next: ক্রিকেটের মধ্যে রাজনীতি আনা উচিত নয় ভারত পাক লড়াই নিয়ে বললেন সৌরভ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.