Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতায় পৌঁছে গেল ওপার বাংলার ইলিশ; পুজোর আগে ভোজনরসিক বাঙালির পাতে রুপালি রানী

কলকাতায় পৌঁছে গেল ওপার বাংলার ইলিশ; পুজোর আগে ভোজনরসিক বাঙালির পাতে রুপালি রানী

Online Desk সেপ্টেম্বর 18, 2025
ilish.png

ওঙ্কার ডেস্ক: পুজোর আগেই কলকাতার বাজারে চলে এল পদ্মার ইলিশ। বুধবার গভীর রাতে প্রায় ৫০ মেট্রিক টন রুপালী শষ্য এসে পৌঁছায় হাওড়ায়। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার বাজারে মিলবে বহু প্রতিক্ষিত বাংলাদেশের ইলিশ।
প্রত্যেক বছরই দুরজ্ঞা পুজোর আগে এবার বাংলায় ইলিশ পাঠানো হয় ওপার বাংলা থেকে। এবছরও ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর কথা হয়েছিল বাংলাদেশের সঙ্গে।কথামত সেই পরিমানের প্রথম দফার ৫০ মেট্রিক টন মাছ এসে পৌঁছায় কলকাতায়। হাওড়া সংলগ্ন বাজারে মেলে পদ্মার ইলিশের প্রথম স্বাদ।
প্রথম দফায় যে ইলিশ এসেছে, তার বেশিরভাগই ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের। পাইকারি বাজারে নিলাম শেষ হলেই সেগুলি ছড়িয়ে পড়বে খুচরো বাজারে। অনুমান করা হচ্ছে, প্রতি কেজি ইলিশের খুচরো দাম পড়তে পারে ১,৬০০ থেকে ১,৭০০ টাকা বা তারও বেশি। ফলে পুজোর আগেই পদ্মার ইলিশ ঘিরে উন্মাদনায় ভেসে উঠেছে বাঙালি ভোজনরসিকেরা। ব্যবসায়ী থেকে সাধারণ ক্রেতা সকলের কাছেই এ যেন উৎসবের আবহের সূচনা।
ইতিমধ্যেই জানা গিয়েছে, প্রথমে তিনটি ট্রাক ভর্তি ইলিশ পেট্রাপোল সীমান্তে পৌঁছেছে, পরে আরও পাঁচটি ট্রাক এসেছে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, মোট ৩৭টি সংস্থাকে রফতানির দায়িত্ব দেওয়া হয়েছে। এই রফতানি চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। ধাপে ধাপে আরও চালান ঢুকবে ভারতে, ফলে শারদ উৎসবের সময়ে রাজ্যের বাজারে সহজলভ্য হয়ে উঠবে বাংলাদেশি ইলিশ।
বাংলাদেশে এ বছর ইলিশের উৎপাদন স্মরণকালের মধ্যে সবচেয়ে কম হলেও, দুর্গাপুজোর মরশুমে ইলিশ রফতানি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার। শেখ হাসিনার আমলে শুরু হওয়া ‘ইলিশ কূটনীতি’কে ধরে রেখেই এবারও কলকাতায় পৌঁছচ্ছে পদ্মার মাছ। ভোজনরসিক বাঙালিরা তাই আশায় বুক বেঁধেছেন, উৎসবের দিনে পদ্মার ইলিশ দিয়ে ভুরিভোজ জমে উঠবেই।

Post Views: 183

Continue Reading

Previous: ৭৫ বছর বয়সী অনাবাসী ভারতীয়কে বিয়ে করতে পাঞ্জাবে এসে খুন ৭১ বছর বয়সী মার্কিন মহিলা
Next: পুজোয় এবারে ডেস্টিনেশন হোক রিটাবাণী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.