Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বিএনপির ছাত্রনেতাকে এলোপাথাড়ি কুপিয়ে খুন

বিএনপির ছাত্রনেতাকে এলোপাথাড়ি কুপিয়ে খুন

Online Desk মে 14, 2025
IMG-20250514-WA0002.jpg

ওঙ্কার ডেস্ক : বদলের বাংলাদেশে অব্যাহত হিংসা। এবার খালেদা জিয়ার দল বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এই ঘটনা ঘটেছে।

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহত ছাত্রের নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিল সে। বিএনপির ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যর এএফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদনার দায়িত্বও সামলাতো।

জানা গিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে বাইক নিয়ে ফিরছিল শাহরিয়ার। সেই সময় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বাইকের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা চলে। অভিযোগ, সেই সময় আচমকা ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে শুরু করে। সেই আঘাতের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রের। তবে তদন্তে নেমে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রাজনৈতিক কারণে খুন, নাকি পুরনো কোনও শত্রুতার কারণে ওই ছাত্রকে খুন করা হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিষয়টি নিয়ে স্যর এএফ রহমান হলের অধ্যাপক মাহফুজুল হক মঙ্গলবার রাতে সংবাদ মাধ্যমকে বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে শাহরিয়ারের মৃত্যু হয়েছে।’

Post Views: 126

Continue Reading

Previous: দুর্গাপুরের যুবকের রহস্য মৃত্যু! বদ্রিনাথে পাইন গাছে ঝুলন্ত দেহ উদ্ধার
Next: বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আধারকার্ড তৈরির পর্দাফাঁস, চক্রের পাণ্ডা গ্রেফতার মুর্শিদাবাদে

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.