Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১ নভেম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যোগ করা যাবে ৪ নমিনি

১ নভেম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যোগ করা যাবে ৪ নমিনি

Online Desk অক্টোবর 23, 2025
bank-customer.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে কোনও গ্রাহক চাইলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার জন করে নমিনি যুক্ত করতে পারবেন। ব্যাঙ্কিং ব্যবস্থায় ক্লেম নিষ্পত্তির ক্ষেত্রে অভিন্ন পদ্ধতি চালু করতে এবং দক্ষতা নিশ্চিত করতে এই পদক্ষেপ করেছে সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ব্যাঙ্কিং আইন (সংশোধিত) আইন, ২০২৫ এর আওতায় নমিনি সম্পর্কিত মূল বিধানগুলি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

গত ১৫ এপ্রিল ব্যাঙ্কিং আইন (সংশোধিত) আইন, ২০২৫ এর বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে পাঁচটি আইনের মধ্যে মোট ১৯টি সংশোধনী রয়েছে – রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইন, ১৯৩৪, ব্যাঙ্কিং রেগুলেশন আইন, ১৯৪৯, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইন, ১৯৫৫ এবং ব্যাঙ্কিং কোম্পানি (অধিগ্রহণ ও হস্তান্তর) আইন, ১৯৭০ এবং ১৯৮০। সংশোধনী অনুসারে, গ্রাহকরা একযোগে বা ধারাবাহিকভাবে সর্বোচ্চ চার জনকে নমিনি হিসেবে নথিভুক্ত করতে পারবেন। যার ফলে আমানতকারী এবং তাদের নমিনিদের ক্লেম নিষ্পত্তি সহজ হবে বলে মনে করা হচ্ছে।

নতুন নিয়ম অনুসারে, নিরাপদ হেফাজতে থাকা জিনিসপত্র এবং সেফটি লকারের জন্য কেবল ধারাবাহিক নমিনির অনুমতি রয়েছে। আমানতকারীরা সর্বোচ্চ চার জনকে নমিনি করতে পারবেন এবং প্রতিটি নমিনির প্রাপ্য অংশ বা কত শতাংশ পাবেন তা নির্দিষ্ট করতে পারবেন। যাতে মোট পরিমাণ সমস্ত নমিনিদের মধ্যে স্বচ্ছ ভাবে বন্টন করা সম্ভব হয়। যারা আমানত রাখেন, জিনিসপত্র নিরাপদে জমা রাখেন, বা লকার ব্যবহার করেন তাঁরা সর্বোচ্চ চার জন মনোনীত ব্যক্তির নাম নির্দিষ্ট করতে পারেন। এর মধ্যে উপরের স্তরে থাকা নমিনির মৃত্যু হলে পরবর্তী নমিনি কার্যকর হবে।

Post Views: 95

Continue Reading

Previous: একদিনের ক্রিকেটে কোহলিকে টপকে অনন্য কৃতিত্ব রোহিত শর্মার
Next: দেশের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভুমিকা নিচ্ছে ভারতীয় কুকুর ! স্বনির্ভর ভারতের উজ্জ্বল দৃষ্টান্ত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.