Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কোতুলপুরে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে খুনের অভিযোগ, গ্রেফতার ৪

কোতুলপুরে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে খুনের অভিযোগ, গ্রেফতার ৪

Online Desk নভেম্বর 29, 2025
M.jpg

নিজস্ব প্রতিনিধি, কোতুলপুর,বাঁকুড়া : বাঁকুড়ার কোতুলপুরের মিল মোড়ের আলুর জমি থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। গভীর রাতে স্থানীয় সূত্রে খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে। মৃতের নাম সুমন মণ্ডল। পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, কোতুলপুরের পাহাড়পুর গ্রামের বাসিন্দা ও একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী সুমন গতকাল রাতে ওন্দা থেকে বাইকে ফিরছিলেন। মিল মোড়ের কাছে বেশ কয়েকজন যুবক তাঁকে আক্রমণ করে। সুমন পালাতে গেলে আলুর জমিতে তাঁকে পিছন থেকে ছুরি মেরে ফেলে দেওয়া হয় এবং পরপর ছুরি চালিয়ে খুন করা হয়। পরে স্থানীয়রা দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

পুলিশের তদন্তে জানা গেছে, পাশের গ্রামের এক গৃহবধূর সঙ্গে সুমনের দীর্ঘদিনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তা প্রকাশ্যে আসতেই গৃহবধূর স্বামীর সঙ্গে বিবাদ হয় এবং সতর্কতা সত্ত্বেও সম্পর্ক না ছাড়ায় খুনের ছক কষে গৃহবধূর স্বামী। অভিযোগ, তিনি তিন সঙ্গীকে নিয়ে সুমনকে খুন করেন। মূল অভিযুক্ত রামপ্রসাদ রায়সহ চারজন গ্রেফতার হয়েছে। আজ দেহ পাঠানো হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তে এবং ধৃতদের তোলা হবে মহকুমা আদালতে।

Post Views: 122

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে তৃণমূল কর্মী খুন ! সন্দেহের তীর কংগ্রেসের দিকে
Next: ঘূর্ণিঝড় দিটওয়ার দাপটে তামিলনাড়ু উপকূলে বৃষ্টি–ঝড়; ৫৪ টি ফ্লাইট বাতিল চেন্নাইয়ে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.