Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • ব্যারাকপুরে পুজো কমিটির দখলদারি নিয়ে কাউন্সিলরের দাদাগিরি, মৃত্যু হল এক তৃণমূল কর্মীর

ব্যারাকপুরে পুজো কমিটির দখলদারি নিয়ে কাউন্সিলরের দাদাগিরি, মৃত্যু হল এক তৃণমূল কর্মীর

Online Desk জুলাই 8, 2024
Untitled-1-copy.png

প্রতীতি ঘোষ, ব্যারাকপুরঃ দূর্গা পুজো কমিটির দখল কার হাতে থাকবে! তা নিয়ে বচসা। যার জেরে মর্মান্তিক ঘটনা ব্যারাকপুরে। মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মৃতের নাম পার্থ চৌধুরী। মৃত্যুর জন্য স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও তার দলবলকেই দায়ী করছে এলাকার মানুষ থেকে মৃতের পরিবার। যদিও কাউন্সিলর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
যত কান্ড ব্যারাকপুরে। এবার ওল্ড ক্যালকাটা রোডের সুকান্তপল্লী এলাকায়। সূত্রের খবর, রবিবার সন্ধের পর স্থানীয় একটি ক্লাবের দুর্গাপূজার কমিটি গঠন নিয়ে বৈঠক ছিল। অভিযোগ, পুজো কমিটির দখল নেওয়ার জন্য স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায়, তাঁর স্বামী-সহ দলবল নিয়ে বৈঠকে হাজির হয়। কমিটি গঠনের সময় জোর করে বৈঠক ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয় বলেই অভিযোগ। আর বাইরের দখল নেয় কাউন্সিলরের দলবল। স্বাভাবিক ভাবেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ওই বৈঠকে আটকে ছিলেন, তৃণমূল কর্মীর পার্থ চৌধুরীর স্ত্রীর। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পার্থ। তিনি গোটা ঘটনার প্রতিবাদ করলে কাউন্সিলরের অনুগামীদের সঙ্গে তার বচসা হয়। সেই সময় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
পুজো কমিটির সভাপতি সঞ্চিতা কুমার বলেন, “তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায় প্রথমে বলেছিলেন, পুজোয় তিনি থাকবেন না। তার পর এদিন যখন কমিটি গঠন নিয়ে বৈঠক শুরু হয়, সেসময় তাঁর স্বামী-সহ দলবল নিয়ে আসে। কমিটি গঠন নিয়ে যখন বৈঠক হচ্ছিল, তখন দরজা বন্ধ করে দেওয়া হয়। বলে, যতক্ষণ না কমিটির তৈরি হবে কেউ বাইরে বেরতে পারবে না। সেই সময় বাইরে গণ্ডগোল বাঁধলে জানতে পারি, পার্থকে মারধর করা হচ্ছে। বেরতে চাইলে আমাকে, এমনকি পার্থর স্ত্রীকেও বেরতে দেয়নি। কমিটি দখল করবে বলেই কাউন্সিলর দলবল নিয়ে এসে এই ঘটনা ঘটিয়েছে।”
সূত্রের খবর, প্রচণ্ড মারধরের ফলে অচৈতন্য হয়ে পড়েন পার্থ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বারাকপুর বিএন বসু মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে যান বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। তাঁর কথায়, “পুজো কমিটি গঠন নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। হাসপাতালে এসে শুনলাম, মৃত অবস্থায় আনা হয়েছিল দলের এক কর্মীকে। প্রশাসন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
এই ঘটনায় স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিশেষ করে কাউন্সিলরের দলবলের হাতে প্রহৃত হয়ে দলেরই কর্মীর মৃত্যুর অভিযোগ ঘিরে সরগরম এলাকা। ঘটনার খবর শুনে আসেন বিজেপি নেতা কৌস্তব বাগচী। কাউন্সিলরের শাস্তির দাবি তুলেছে এলাকার মানুষ। সোমবার সকালেও ১২ নং ওয়ার্ড এলাকা থমথমে।

Post Views: 76

Continue Reading

Previous: শহরে আবারও বিধ্বংসী অগ্নিকাণ্ড
Next: অথৈ জলে রাজ্য সরকারের সমুদ্রসাথী প্রকল্প

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.