Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ব্যাঙ্কে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে, ৮দিন ধরে নিখোঁজ শান্তিপুরের গৃহবধু

ব্যাঙ্কে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে, ৮দিন ধরে নিখোঁজ শান্তিপুরের গৃহবধু

Online Desk জানুয়ারি 10, 2025
nadia.png

সুরজিত দাস,নদীয়াঃ মায়ের সাথে ব্যাঙ্কে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ বছর পঁচিশের শান্তিপুরের এক গৃহবধূ। গত ৮ দিন ধরে হদিস নেই ওই গৃহবধুর।বারবার থানার দারস্থ হয়েও খোঁজ মেলেনি ওই মহিলার,চিন্তায় পরিবারের সদস্যরা। জানা গেছে নিখোঁজ ওই গৃহবধুর নাম অমিতা ঘোষ। গৃহবধূর মা মায়া বিশ্বাসের দাবি, মেয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে তাকে ফোন করে শান্তিপুরের বাগদেবীপুর এলাকায় একটি ব্যাঙ্কে যাওয়ার কথা বলে। সেইমতো মায়াদেবী ওই ব্যাঙ্কে গেলে দুজনের দেখা হয়, কিন্তু হঠাৎই তিনি দেখেন মেয়ে অমিতা ঘোষ উধাও, এরপরেই শুরু হয় খোঁজাখুঁজি । পরবর্তীতে গৃহবধূর শ্বশুরবাড়িকে খবর দিলে তারাও খোঁজখবর নিতে শুরু করে। কিন্তু ৮ দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত ওই গৃহবধুর কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দিন রাতেই শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করে পরিবার, কিন্তু কোন রকম ভাবেই ওই গৃহবধুর সন্ধান পাচ্ছে না পুলিশ। বাড়িতে রয়েছে ওই গৃহবধুর সাড়ে তিন বছরের একটি ছেলে, এই বিষয়ে স্বামী প্রশান্ত ঘোষ জানিয়েছেন, হঠাৎ করে স্ত্রী নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে বড় চক্র কাজ করেছে। কোনদিন সেই অর্থে অশান্তি ছিল না দুজনের মধ্যে, এবং তার স্ত্রীর কোনও বিবাহ বর্হিভুত সম্পর্ক ও ছিল না। তার স্বামীর বলেন “যে কোন উপায়ে হোক তার স্ত্রীর সন্ধান খুঁজে বের করুক পুলিশ, কারণ সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি।

Post Views: 291

Continue Reading

Previous: ‘২০৩১ সালে রোহিঙ্গাদের দাপটে বাংলা ছেড়ে পালাতে বাধ্য হবেন বাঙালিরা’
Next: কৃষ্ণনগর শহরে ঢুকতে দেওয়া হচ্ছেনা টোটো, প্রতিবাদে পথ অবরোধ চালকদের

সম্পর্কিত গল্প

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.