Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • কুম্ভ আয়োজনে লাভ উত্তরপ্রদেশের গঙ্গাসাগরে আয়ের ভাঁড়ার শূন্য

কুম্ভ আয়োজনে লাভ উত্তরপ্রদেশের গঙ্গাসাগরে আয়ের ভাঁড়ার শূন্য

Online Desk জানুয়ারি 16, 2025
Untitled-design-19.png

বিপ্লব দাশ, কনটেন্ট হেড: শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা। ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ এই মেলা। গঙ্গাসাগর থেকে পশ্চিমবঙ্গ সরকারের আয় ব্যায় নিয়ে জল্পনা, সমালোচনা চলছে বহুদিন ধরেই।অন্যদিকে ভারতের বৃহত্তম ধর্মীয় সমাবেশ কুম্ভমেলার থেকে প্রায় ২-৪ লক্ষ কোটি টাকা আয়ের অনুমান করছে উত্তরপ্রদেশ সরকার।যদিও এবার কুম্ভ মেলা থাকার কারণে কম পুন্যার্থী আসার আশঙ্কা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই আশঙ্কাকে সম্পূর্ণ নস্যাৎ করে প্রায় ১ কোটি ১০ লক্ষ পুণ্যার্থী এসেছিলেন এবারের গঙ্গাসাগর মেলায়।

গঙ্গাসাগর পরিদর্শন হোক বা উদ্বোধন, সব অনুষ্ঠান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সাগরমেলার সঙ্গে তুলনা টেনেছেন কুম্ভ মেলার। এক মাসের বেশী সময় ধরে চলা কুম্ভ মেলাতে এবছর ৪৫ কোটির বেশী ভক্তের সমাগম হতে পারে বলে অনুমান করছে উত্তরপ্রদেশ সরকার। সেই মেলা আয়োজনে যথেষ্ট খরছ হয়েছে উত্তরপ্রদেশ সরকারের, তবে এই মেলা থেকে যোগী সরকার অন্তত ২ থেকে ৪ লক্ষ কোটি টাকা লাভ করতে পারে বলেও মনে করা হচ্ছে । কিন্তু ২৫০ কোটি টাকা খরচ করে পশ্চিমবঙ্গে যে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়েছে সেখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের কত আয়, সে নিয়ে খোলসা করেনি রাজ্য সরকার। সেই নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধীরা।তাদের বক্তব্য বছর বছর কোটি কোটি টাকা ব্যয় করে যে মেলা আয়োজন করছে পশ্চিমবঙ্গ সরকার সেই মেলা থেকে কি লাভের টাকা আসছে না রাজ্য সরকারের ভাঁড়ারে?

বুধবার গঙ্গাসাগরে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অরূপ বিশ্বাস এই বিষয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, ‘সব কিছুতে আয় দেখে ব্যয় করে না সরকার। ধর্মীয় ও সামাজিক দৃষ্টিভঙ্গী দিয়ে এই মেলার আয়োজন করে সরকার। বিরোধীদের কাজ শুধু সরকারের ভুল ধরা।’
প্রশ্ন, এখানেই এত টাকা ব্যয় হল। কোথা থেকে টাকা দেওয়া হল? সাগরে তীর্থযাত্রীদের কর দিতে হয় না। কিন্তু সড়ক ও জলপথে যে পরিমাণ টাকা নেওয়া হয়, তার হিসেব কই?

Post Views: 110

Continue Reading

Previous: মুজিবুর রহমানের পরিবারের নামাঙ্কিত ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টাচ্ছে ইউনুস সরকার
Next: মহিলা বিএসএফ জওয়ানের সাহসিকতায় ধরা পড়ল বাংলাদেশি গরু পাচারকারী

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.